Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরম পড়তে না পড়তেই রেকর্ড মূল্যবৃদ্ধি, একধাক্কায় চিকেনের দাম বাড়ল কলকাতায়

    4 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই দাম বেড়েছিল ডিমের। আর এবার চড়চড়িয়ে দাম বাড়ল চিকেনের (Chicken)। গত প্রায় ৩ সপ্তাহ ধরেই কলকাতা সহ শহরতলিতে চিকেনের দাম বাড়ছে।মার্চের শুরুতে কেজি প্রতি চিকেনের দাম ছিল ২২০-২৩০ টাকার কাছাকাছি। সেখান থেকে এক মাসে একধাক্কায় চিকেনের দাম এসে দাঁড়িয়েছে ২৭০ টাকায়।

    এপ্রিলের শুরুতেই দাম বাড়ল চিকেনের (Chicken)

    আজ বেহালায় প্রতি কেজি চিকেনের দাম রয়েছে ২৭০ টাকা। বিমানবন্দর সংলগ্ন মধ্যমগ্রাম বিরাটি এলাকায় প্রতি কেজি মুরগির মাংসের দাম রয়েছে ২৬০-২৬৫ টাকা। তবে গোটা মুরগির দাম ১৫০-১৭০ টাকা রয়েছে। কিন্তু হঠাৎ এই দাম বৃদ্ধির কারণ কী?

    Chicken price hike in Kolkata

    কেন এই দাম বৃদ্ধি: ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সভাপতি জানান, প্রচণ্ড গরম পড়ার জন্য অধিকাংশ খামারেই মুরগি ধুঁকছে। এর ফলে পোলট্রির উৎপাদন কমে গিয়েছে। তার জেরেই বাড়ছে মুরগির মাংসের দাম। তিনি আরও অভিযোগ করেন, মুরগির মাংসের কালোবাজারিও হচ্ছে।

    আরও পড়ুন : অশান্তির আশঙ্কায় আগেই প্রশাসনকে চিঠি বিচারকদের, মোথাবাড়ির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

    উঠছে কালোবাজারির অভিযোগ: তাঁর কথায়, বর্তমানে পোলট্রি চাষিদের এক একটি ২ কেজি ওজনের মুরগি (Chicken) উৎপাদন করতে খরচ পড়ছে প্রায় ১৫০ টাকা। সেই মুরগি বাজারে এলে দাম হয় প্রায় ২২০-২৩০ টাকা। কিন্তু কালোবাজারি করে ২৭০ টাকায় যারা বিক্রি করছে তারা বড় অন্যায় করছে বলে মন্তব্য করেন তিনি।

    আরও পড়ুন : নাম বাদ যাওয়ার ভয় শুধু নয়, চলছিল মগজধোলাই! মোথাবাড়ি কাণ্ডে বড় ষড়যন্ত্রের আশঙ্কা

    প্রসঙ্গত, প্রতি বছরই গরম পড়লে বেড়ে যায় চিকেনের দাম। আবার বর্ষায় কমে যায় দাম। তবে এবার রেকর্ড দাম বেড়েছে চিকেনের। কিন্তু এবার এপ্রিলের শুরুতেই এক ধাক্কায় ২৭০ টাকা দাম হয়ে গিয়েছে চিকেনের। এর জেরেই চিন্তা বাড়ছে ক্রেতা বিক্রেতাদের।

    Click here to Read More
    Previous Article
    'রাবনেরও বিনাশ হয়েছিল আর Mamata-রও বিনাশ হবে'Kharagpur থেকে হুঙ্কার দিল্লির মুখ্যমন্ত্রী Rekha Gupta
    Next Article
    ‘কাঙাল’ পাকিস্তানের উড়ল ঘুম! ২০১৯ সালে দেওয়া ৩৫০ কোটি ডলারের ঋণ ফেরত চাইল UAE

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment