Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্রেফতারির আশঙ্কায় বড় পদক্ষেপ! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ নিম্ন আদালতে আগেই খারিজ হয়েছে আগাম জামিনের আবেদন। এবার গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্ট। বীরভূমের ইটভাটা লুঠ মামলায় সিউড়ি জেলা আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজের যে নির্দেশ দিয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এই দাপুটে তৃণমূল নেতা।

    গ্রেফতারির আশঙ্কায় বড় পদক্ষেপ অনুব্রতর | (Anubrata Mondal)

    জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কেষ্টর আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। যদিও সেই শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি।

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা পেতে এপিক নম্বর মাস্ট! না থাকলে আবেদন করা যাবে? জানালেন আধিকারিক

    রাজ্যে পালাবদলের পর একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। সেই তালিকায় অনুব্রতর নামও রয়েছে। সম্প্রতি ২০২১ সালের ভোট পরবর্তী এক হিংসার ঘটনায় তাঁর নাম জড়ায়। শান্তিনিকেতন থানায় তৃণমূল নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান এক ব্যবসায়ী।

    তিনি অভিযোগ করেন, ২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর অনুব্রতর নির্দেশে একদল দুষ্কৃতী তাঁর ইটভাটায় লুটপাট চালিয়েছিল। বোমা-বন্দুকের ভয় দেখিয়ে ভাটা থেকে প্রায় ৩০ লক্ষের ইট লুঠ করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

    Anubrata Mondal

    অনুব্রতদের বিরুদ্ধে এই অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। এরপর গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আর্জি জানিয়ে সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হন তৃণমূল নেতা। তবে তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত। এবার সেই নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন কেষ্ট।

    এদিকে অনুব্রতর রাজনৈতিক জীবনের কথা বলা হলে, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে নাম লিখিয়েছেন তিনি। ইতিমধ্যেই নতুন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। একদা মমতার খাস লোক হিসেবে পরিচিত অনুব্রতর এই শিবির বদলের ঘটনায় রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়েছে।

    Click here to Read More
    Previous Article
    "CJP নামের কোন অস্তিত্বই নেই"-CJP-র স্ট্যান্ড ও সোনমের অনশন নিয়ে বিস্ফোরক ABVP
    Next Article
    Ritesh Tiwari: 'যারা আমাকে হারানোর কাজ করেছে তাদের একটা কাজও করবো না'|Banglahunt Presents Tough Talk

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment