Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গম্ভীর নন, ভারতের কোচ হিসেবে সেওবাগকে চেয়েছিলেন বিরাট কোহলি! বিস্ফোরক ভারতীয় ওপেনার

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছু বছর আগে ভারতীয় দলের (Indian Cricket Team) প্রধান কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag)। কিন্তু একদম অন্তিম মুহূর্তে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও টিম ম্যানেজমেন্টের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। নিজেই এ কথা সম্প্রতি প্রকাশ করেছেন নবাব অফ নজফগড়। তার এই দাবি সত্যি প্রমাণিত হলে বর্তমান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বদলে তাকেই দেখা যেত হেড কোচের সিংহাসনে।

    এই বিশেষ ঘটনাটি ঘটেছিল সেই সময়, যখন অনিল কুম্বলে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন এবং বিরাট কোহলি ভারতের প্রতি ফরম্যাটের অধিনায়কের দায়িত্বে রয়েছেন। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ঠিক এই কারণেই শেষপর্যন্ত ২০১৭ সালে কিংবদন্তি লেগস্পিনার পরবর্তীতে ভারতের কোচের পদ থেকে পদত্যাগ করেন। সেই ঘটনার প্রায় নয় বছর পর এই বিষয়ে মুখ খুললেন সেওবাগ এবং জানালেন সেই সময় তার কাছেও কোহলির প্রস্তাব এসেছিল ভারতের কোচ হওয়ার।

    আরও পড়ুন: বাংলাদেশের চেয়েও পিছিয়ে ভারতীয় দল! BCCI-এর কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে কোচ গৌতম গম্ভীরকে

    প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “বিরাট কোহলি এবং তৎকালীন বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী যদি ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে যোগাযোগ না করতেন, তবে আমি হয়তো প্রধান কোচের পদের জন্য আবেদনই করতাম না। তাঁরা আমার সঙ্গে একটি বিশদে আলোচনা করেছিলেন এবং আমি বুঝতে পেরেছিলাম যে বিরাট কোহলি ও অনিল কুম্বলের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না। সেই কারণেই তারা চেয়েছিলেন আমি যেন কোচের পদের আবেদন করি।”

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! বিশ্বের কোনও ক্রিকেটার যা পারেনি তাই গত এক বছরে করে দেখিয়েছেন তারকা ভারতীয় ব্যাটার

    সেওবাগ সরাসরি জানিয়েছেন যে, তিনি ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন। এরপরই অনিল কুম্বলের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সেই সময় ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল এমন যে, ওয়েস্ট ইন্ডিজ সফরের পর যেন সেওবাগই কোচের দায়িত্ব গ্রহণ করেন।

    সেওবাগ সরাসরি জানিয়েছেন যে, তিনি ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন। এরপরই অনিল কুম্বলের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সেই সময় ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল এমন যে, ওয়েস্ট ইন্ডিজ সফরের পর যেন সেওবাগই কোচের দায়িত্ব গ্রহণ করেন।

    Click here to Read More
    Previous Article
    বিরাট সাফল্য, ৭ বছরে ভারতে ফেরানো হয়েছে ২৭৪ জন ফেরার অভিযুক্তকে! কী জানাল কেন্দ্র?
    Next Article
    আজকের রাশিফল ৫ অগাস্ট, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment