Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘Gen Z-কে ভুল বুঝিয়েছিল কিছু মানুষ’, পদত্যাগের পর NEET আন্দোলন নিয়ে প্রথমবার মুখ খুললেন ধমেন্দ্র প্রধান

    13 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে যে ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল, তা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা ধমেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর দাবি, সেই আন্দোলনের সময়ে Gen Z-এর একাংশকে কিছু মানুষ ভুল বুঝিয়েছিলেন। পরিস্থিতির জেরে তাঁকে শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে হলেও, মন্ত্রিত্ব তাঁর কাছে কখনও ব্যক্তিগত লক্ষ্য ছিল না বলেই জানিয়েছেন তিনি। বরং নিজের থেকেই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন প্রধান। শনিবার ভুবনেশ্বরের জিএম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন। দিল্লির যন্তর মন্তরে NEET প্রশ্নফাঁসের অভিযোগে CJP-র নেতৃত্বে ছাত্র আন্দোলনের প্রায় দু’সপ্তাহ পর তাঁর এই বক্তব্য সামনে এল। ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

    পদত্যাগের পর NEET আন্দোলন নিয়ে প্রথমবার মুখ খুললেন ধমেন্দ্র প্রধান (Dharmendra Pradhan):

    পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ধমেন্দ্র প্রধান বলেন, Gen Z-কে শুধু একটি প্রজন্ম হিসেবে দেখলে হবে না, তারা দেশের ভবিষ্যৎ। তাঁর কথায়, ‘‘Gen Z আমাদের সন্তান। কিছু মানুষ তাদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছিলেন।’’ ভারতের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। প্রধানের দাবি, প্রতি বছর দেশে প্রায় ২ কোটি শিশু জন্মায় এবং গত এক দশকে প্রায় ২০ কোটি শিশুর জন্ম হয়েছে। এই বিপুল তরুণ প্রজন্মের নিজস্ব স্বপ্ন রয়েছে এবং ভবিষ্যতে তারাই ভারতকে ‘বিশ্বগুরু’র মর্যাদায় নিয়ে যেতে পারে। সেই কারণেই তরুণদের স্বার্থকে সামনে রেখে তিনি NEET-কে ঘিরে তৈরি পরিস্থিতি বিচার করেছিলেন এবং শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানান।

    আরও পড়ুন: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কতটা পিছিয়ে ভারতীয়রা? সবথেকে এগিয়ে কারা? সামনে এল চমকপ্রদ তথ্য

    তবে NEET বিতর্কের পাশাপাশি ওড়িশার রাজনীতিতেও ধমেন্দ্র প্রধানের মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। রাইরাখোলে একটি অনুষ্ঠানে তাঁকে ঘিরে বিজেডির যুব ও ছাত্র সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখান এবং ‘ধমেন্দ্র প্রধান গো ব্যাক’ স্লোগান দেন বলে জানা গিয়েছে। এর জবাবে প্রধান বলেন, তিনি কৃষকের ছেলে এবং তাঁকে ফিরে যেতে বলা হলেও তিনি আবার ফিরে আসবেন। একই সঙ্গে বিজেডি সভাপতি তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তাঁকে ওড়িশার মানুষের জন্য ‘লজ্জা’ এবং খারাপ মানুষ বলে মন্তব্য করেছেন বলেও দাবি করেন তিনি। পাল্টা প্রশ্ন তুলে প্রধান জানতে চান, তিনি এমন কী করেছেন, যার জন্য রাজ্যের মানুষকে তাঁর কারণে লজ্জায় পড়তে হয়েছে।

    প্রধানের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেডি। দলের সম্বলপুর জেলা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রোহিত পূজারি দাবি করেন, ধমেন্দ্র প্রধানকে আলাদা করে কেউ বদনাম করার চেষ্টা করেনি। তাঁর বক্তব্য, NEET আন্দোলন সামলাতে কেন্দ্রের ভূমিকা এবং প্রশাসনের পদক্ষেপের কারণেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। পূজারির অভিযোগ, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছিল এবং পড়ুয়াদের উপর অত্যাচার চালানো হয়েছিল। তাঁর দাবি, এই কারণেই ধমেন্দ্র প্রধানের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, ২২ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে বিপুল সংখ্যক পড়ুয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং ২১ জনের আত্মহত্যার জন্যও প্রধানকে দায়ী করেন।

    Dharmendra Pradhan speaks out on NEET protest for 1st time since resignation

    আরও পড়ুন: এবার মায়েদের জন্য আলাদা জায়গা, বদলে যাচ্ছে সমস্ত বাসস্টপ, যাত্রী পরিষেবার আর কী কী পরিবর্তন?

    এদিকে, ধমেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) সম্বলপুর সফর ঘিরে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় পুলিশ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয় বলে সূত্রের খবর। বিজেডির যুব ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদের সম্ভাবনা থাকায় প্রায় ৩০ জন কর্মীকে আটক করা হয়েছিল বলে জানা গিয়েছে। ফলে NEET-UG নিয়ে পুরনো বিতর্কের পাশাপাশি ধমেন্দ্র প্রধানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ওড়িশার রাজনৈতিক উত্তাপও নতুন করে বাড়ছে। একদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজের পদত্যাগকে তরুণ প্রজন্মের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত হিসেবে তুলে ধরছেন, অন্যদিকে বিজেডি তাঁর বিরুদ্ধে NEET আন্দোলন সামলানোর ব্যর্থতার অভিযোগ তুলছে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক চাপানউতোরেরও কেন্দ্রে পরিণত হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ১৮ হাজারেই গোয়া! IRCTC-র প্যাকেজে বিমান-হোটেল-খাবার, জানুন পুরো খরচ
    Next Article
    হালিশহরে মমতাকে ঘিরে 'ডাকাতরানি-চোর চোর স্লোগান'

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment