Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গাড়ি নয়, ভরসা গণপরিবহন! সপ্তাহে একদিন নতুন নিয়ম কী বলছে সরকার?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার আশঙ্কাও ক্রমশ প্রবল হচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়কে গুরুত্ব দিয়ে দেশবাসীর কাছে বিশেষ আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন, কার পুলিং এবং বিকল্প ব্যবস্থার উপর জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। আর সেই আবেদনের পরই বড় পদক্ষেপ নিল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। রাজ্যে চালু করা হচ্ছে ‘নো ভেহিকেল ডে’ (No Vehicle Day)।

    No Vehicle Day-এর নিয়ম

    উত্তর প্রদেশ সরকারের ঘোষণা অনুযায়ী, সপ্তাহে নির্দিষ্ট একদিন মন্ত্রী, সাংসদ, বিধায়ক-সহ বিভিন্ন জনপ্রতিনিধিকে ব্যক্তিগত গাড়ি বা কনভয় ছাড়া চলাচল করতে হবে। সেদিন তাঁদের বাধ্যতামূলকভাবে গণপরিবহন ব্যবহার করতে হবে। তবে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফে সাইকেল ব্যবহার এবং কার পুলিং ব্যবস্থাকেও বিশেষভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ওয়ার্ক ফ্রম হোমের কথা বলেছেন।

    সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি দফতরের অন্তত ৫০ শতাংশ মিটিং ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করতে হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করে দিয়েছেন। শুধু তাই নয়, মন্ত্রী ও শীর্ষ আমলাদের কনভয় এবং সরকারি গাড়ির সংখ্যাও ৫০ শতাংশ কমানোর নির্দেশ জারি হয়েছে। আজ পশ্চিমবঙ্গ সরকারও নিজের কনভয় গাড়ির সংখ্যা কমিয়েছেন বলে জানা গেছে।

    government decided no Vehicle Day for once in a week

    আরও পড়ুন : ১০০০ থেকে সরাসরি ২০০০! বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের

    ‍প্রশাসনের দাবি, জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কার মাঝেই কেন্দ্র ও রাজ্য সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    মাত্র ২৯ বছর বয়সেই ৬০০ কোটির মালিক! আচমকাই মৃত্যু এই বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়ের
    Next Article
    'মদন দা যেকোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে' : অজুন সিং

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment