Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের ঝড়-বৃষ্টির তুলকালাম দক্ষিণবঙ্গে! আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: একদিকে বৃষ্টি হচ্ছে আরেক দিকে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। তবে তাতে গরম কমার নাম নেই। উল্টে বেড়ে গিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ফের বাড়বে বর্ষণ।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, এ রাজ্যের উপর থাকা নিম্নচাপটি এখন শক্তি হারিয়েছে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর কারণেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। অধিক বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায়। সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বর্ষণ হবে না।

    এরপর আগামীকাল শুক্রবারও মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। শনিবার অনেকটাই কমবে ঝড়-বৃষ্টি। আবার রবিবার বুমেরাং।

    south bengal weather(224)

    রবিবার থেকে ফের বড় বদল আবহাওয়ার। বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই। সোমবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেই কারণে হলুদ সতর্কতা রয়েছে। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাই ভিজবে। মঙ্গলবার বৃষ্টি কমবে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    south bengal weather(244)

    আরও পড়ুন: ৫ লাখ অবধি বিনামূল্যে চিকিৎসা! মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আবেদন পদ্ধতি জানুন

    উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির আবহাওয়া বেশ কয়েকটি জেলায়। উত্তরে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং কালিম্পঙ, দার্জিলিং, আলিপুরদুয়ারের পাশাপাশি মোটের ওপর সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে। যদিও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    হু হু করে বাড়ছে বিদ্যুতের বিল! কোথায় বেশি খরচ হচ্ছে জানাবে স্মার্ট মিটার
    Next Article
    বন্যায় সর্বস্বান্ত সবং-এর ৩২০০ পরিবার! এলাকা পরিদর্শনে গিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment