Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এমন ছবি পোস্ট করবেন কেন?’ শ্রীলেখার কার্টুন-কাণ্ডে কী বলল হাই কোর্ট?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় একটি রাজনৈতিক মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত কার্টুন হাতে হাঁটার পরই বিতর্কে জড়ান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ও এফআইআর হয়। সেই মামলাতেই এবার হাই কোর্ট (Calcutta High Court) থেকে বড় স্বস্তি পেলেন অভিনেত্রী।

    Calcutta High Court : ২৪ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয় শ্রীলেখা

    বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) জানিয়ে দিয়েছে, আপাতত শ্রীলেখা মিত্রকে গ্রেফতার করা যাবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে শ্রীলেখাকে সহযোগিতা করতে হবে।

    জুলাই মাসে ‘ককরোচ জনতা পার্টি’-র আন্দোলনে সমর্থন জানিয়ে একটি মিছিলে হাঁটেন শ্রীলেখা। তাঁর হাতে থাকা বোর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত কার্টুন ছিল বলে অভিযোগ। এরপর বিজেপির তরফে আনন্দপুর এবং বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(২) এবং ৩৫৬(৩) ধারায় এফআইআরও হয়।

    শুনানিতে বিচারপতি বলেন, ভিন্ন ধর্ম বা জাতির বিরুদ্ধে কুৎসা থাকলে ফৌজদারি আইনের ধারা যুক্ত হতে পারে। শ্রীলেখাকে প্রশ্ন করে তিনি বলেন, “কেন একজন সুস্থ নাগরিক এমন একটা ছবি পোস্ট করবেন?” বিচারপতির মতে, ছবিটি ‘ডিস্ট্রেসফুল’।

    শ্রীলেখার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, আন্দোলনকে সমর্থন করতেই অভিনেত্রী ওই বোর্ড হাতে মিছিলে হেঁটেছিলেন। তাঁর বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগ হয়েছে। ইতিমধ্যেই আনন্দপুর থানার তলবে হাজিরাও দিয়েছেন তিনি। রাজ্যের দাবি, ছবিটি রুচিহীন এবং তাতে উস্কানি রয়েছে। পাল্টা আইনজীবীর বক্তব্য, রুচিহীন ছবি হলেও সেটি অপরাধ নয়।

    Calcutta High Court orders State Government to pay 5 Lakh compensation in medical negligence case

    আরও পড়ুনঃ সাত দিনের বদলে তিন সপ্তাহ! সুদীপ-কাকলিদের আর্জি মেনে নিল স্পিকার অফিস

    হাই কোর্ট (Calcutta High Court) জানিয়েছে, শ্রীলেখার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা একসঙ্গে করে তদন্ত করতে হবে। তাঁকে তলব করতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। তদন্তে সহযোগিতা না করলে পুলিশ আদালতকে জানাতে পারবে। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

    Click here to Read More
    Previous Article
    যাদবপুরে জাতীয় পতাকা নিয়ে মিছিল ও বন্দেমাতরম পরিবেশন! কি বললেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন ?
    Next Article
    নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি! কলকাতা-সহ বঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়ার আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment