Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘একজোট হলেই জিতবেই ভারত’, যুদ্ধকালীন পরিস্থিতিতে ‘মন কি বাত’ থেকে বড় বার্তা মোদীর

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, আর তার প্রভাব নিয়ে চিন্তায় ভারতও। এই পরিস্থিতিতে দেশের মানুষকে শান্ত থাকার এবং একসঙ্গে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, এখন রাজনীতি করার সময় নয়, বরং সবাইকে মিলে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

    যুদ্ধ পরিস্থিতিতে ঐক্যের ডাক মোদীর (Narendra Modi)

    রবিবার ‘মন কি বাত’-এর ১৩২তম পর্বে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ভারতের আশপাশের অঞ্চলে গত একমাস ধরে যুদ্ধ চলছে। এতে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময়ে তিনি দেশবাসীকে একজোট থাকার আবেদন জানান। তিনি বলেন, এই বিষয় নিয়ে অনেকেই রাজনীতি করছেন, যা একেবারেই ঠিক নয়। কঠিন সময়ে রাজনীতি করলে দেশেরই ক্ষতি হয়।

    এর পাশাপাশি গুজব ছড়ানো নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর কথায়, আতঙ্ক ছড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কোভিড সময়ের কথা টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, তখন যেমন সবাই একসঙ্গে লড়াই করেছিল, এখনো তেমনভাবেই একজোট হয়ে পরিস্থিতি সামলাতে হবে।

    মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও তিনি তুলে ধরেন। সেখানে বহু ভারতীয় কাজ করেন এবং লক্ষ লক্ষ পরিবারের সঙ্গে ওই অঞ্চলের যোগ রয়েছে। প্রায় এক কোটিরও বেশি ভারতীয় ওই সব দেশে থাকেন বলে জানান তিনি। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দেশগুলিকে ধন্যবাদও জানান।

    জ্বালানি নিয়ে উদ্বেগের কথাও বলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি জানান, মধ্যপ্রাচ্য ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ জ্বালানির উৎস। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হচ্ছে। তবে ভারত এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেও আশ্বাস দেন। এছাড়া তিনি ‘জ্ঞান ভারতম অ্যাপ’-এর কথা বলেন। এই অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা পুরনো পাণ্ডুলিপি সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে। মানুষের কাছে যদি এমন কোনও তথ্য থাকে, তাহলে তা অ্যাপের মাধ্যমে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।

    আরও পড়ুনঃ গরম পড়তেই রেলের বড় সিদ্ধান্ত, কলকাতা থেকে নতুন স্পেশাল ট্রেন চালু

    শেষে প্রধানমন্ত্রী (Narendra Modi) আবারও বলেন, এই সময়টা সহজ নয়। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।

    Click here to Read More
    Previous Article
    IPL-এ মুম্বাই বনাম কলকাতা! ১৪ বছরের ইতিহাস বদলাতে মাঠে নামতে চলেছে MI
    Next Article
    তীব্র জ্বালানির সংকটে জ্বলছে বাংলাদেশ! || BangladeshFuelCrisis || EnergyCrisis

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment