Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এখনই নেই স্বস্তি, বিরামহীন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির বিরাম নেই। বুধবার বিকেল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। কয়েক ঘন্টার বৃষ্টিতেই জল জমে যাচ্ছে বিভিন্ন এলাকায়। চিন্তার ব্যাপার হল, এখনই এই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে খবর।

    কেন এত বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার অসমের দিকেও অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও ফিরোজপুর থেকে ডালটনগঞ্জ হয়ে কাঁথির উপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। এই তিনের জেরেই জলীয় বাষ্প বাড়ছে দক্ষিণবঙ্গে, যার ফলে এই বৃষ্টির পরিবেশ।

    South Bengal Weather for 7 august

    কোথায় কোথায় বৃষ্টি: বৃহস্পতিবার পূর্ব, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় জারি হয় কমলা সতর্কতা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়। ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করে হাওয়া অফিস।

    আরও পড়ুন : হাওড়া-শিয়ালদহ থেকে দমদম জংশন, অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাতে চলেছে কোন কোন স্টেশনের?

    আগামীকাল কেমন থাকবে: শুক্রবার বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় ভারী বৃষ্টির (South Bengal Weather) জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন : ভরা বর্ষায় ইলিশ-হীন কলকাতার বাজার, বাংলাদেশেও দাম চড়া, কিন্তু কেন?

    শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার জন্যই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হবে বলে জানা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    স্বাধীনতা দিবসের সকালে ক্রিকেটে নতুন ইতিহাস গড়বে শুভমান গিলের ভারত! আগেই হুঙ্কার ছাড়লেন গম্ভীর
    Next Article
    আজকের রাশিফল ৭ অগাস্ট, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment