Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ রাজ্যে অতি ভারী বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি, আজকের আবহাওয়ার খবর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ফের বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি। আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। তাই আজ বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কোথায় কেমন থাকবে আবহাওয়া।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে সব জায়গায় একটানা বৃষ্টি হবে না। মাঝে মাঝে বৃষ্টি, আবার কিছু সময় বিরতিও মিলতে পারে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ সারাদিনই কমবেশি মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই কারণেই ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে ধস নামার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বেড়ে গেলে নিচু এলাকায় জল জমা বা বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    south bengal weather(244)

    আরও পড়ুনঃ আজকের রাশিফল ৪ অগাস্ট, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    সব মিলিয়ে বলা যায়, আজ রাজ্যে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও কলকাতায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির মধ্যেও আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। তাই আজ ছাতা সঙ্গে রাখাই ভালো।

    Click here to Read More
    Previous Article
    বিরাট রেকর্ড কোহলির! বিশ্বের কোনও ক্রিকেটার যা পারেনি তাই গত এক বছরে করে দেখিয়েছেন তারকা ভারতীয় ব্যাটার
    Next Article
    স্কুল চলাকালীন নয়, এই সময়ই করতে হবে সেন্সাসের কাজ! শিক্ষকদের জন্য নতুন নিয়ম

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment