Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একদিনেই উঠে গেল কর্মবিরতি, বুধবার থেকে শুরু কাজ, লীনার সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ?

    7 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেও এক দিনেই বিরতি উঠে গেল টলিপাড়ায়। রাহুল অরণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) মৃত্যুতে কর্মবিরতিল ঘোষণা করেছিল টলিপাড়া। যতক্ষণ না সকলের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ শুটিং বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু অদ্ভূত ভাবে পরদিনই সাংবাদিক বৈঠক করে তুলে দেওয়া হল কর্মবিরতি।

    রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুতে নেওয়া কর্মবিরতি উঠল মঙ্গলবার

    মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে দফায় দফায় হয় বৈঠক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো শিল্পী এবং প্রযোজক, টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠকের পর স্থির হয় উঠে যাবে কর্মবিরতি। বুধবার থেকেই কাজে ফিরবেন সকলে।

    Magic moments production banned for Rahul Arunoday Banerjee death

    প্রযোজনা সংস্থাকে বয়কট: পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। ‘ভোলেবাবা পার করেগা’র প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে এদিন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। যতক্ষণ না জানা যাচ্ছে রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর কারণ, যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চাইছে প্রযোজনা সংস্থা, ততক্ষণ ওই সংস্থার সঙ্গে যুক্ত কারোর সঙ্গেই কাজ করা হবে না বলে ঘোষণা করা হয়।

    আরও পড়ুন : ভোটার তালিকায় নাম বাদের ক্ষেত্রে দু নম্বরে পশ্চিমবঙ্গ, প্রথম স্থানে কোন রাজ্য?

    কী বলেছে ফোরাম: প্রসেনজিৎ এদিন বলেন, রাহুলের মৃত্যু টলিপাড়া কে একজোট করে দিয়েছে। ফেডারেশন সভাপতি আরও জানান, তাঁরা কর্মবিরতি বা বয়কটের পক্ষে নন। তবে নিরাপত্তার খাতিরে বাধ্য হয়েই নিতে হয়েছে এই সিদ্ধান্ত।

    আরও পড়ুন : চালক ছাড়াই যাত্রী নিয়ে ছুটবে ‘পড ট্যাক্সি’! কবে চালু হবে কলকাতায়?

    আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে, ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সত্যতা যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ এই সংস্থার কোনও প্রোজেক্টেই কোনও শিল্পী অংশ নেবেন না।

    Click here to Read More
    Previous Article
    আগে থেকেই‌ ছিলেন কোটিপতি, সম্পত্তি বাড়িয়ে কত টাকার মালিক ফিরহাদ হাকিম ?
    Next Article
    স্বস্তির ইঙ্গিত নাকি অপেক্ষা? ইরান-আমেরিকা সংঘর্ষবিরতির পর জ্বালানির দামে কী পরিবর্তন

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment