Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলায় আসবে শিল্পের জোয়ার! রাজ্যের নতুন শিল্পনীতি নিয়ে বিরাট ঘোষণা শিল্পমন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই শিল্পক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। শিল্পে ‘খরা’ পরিস্থিতি কাটিয়ে জোয়ার আনতে তৎপর নতুন রাজ্য সরকার। এবার বিজেপি সরকারের নয়া শিল্পীনীতি (New Industrial Policy) নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy)। নতুন শিল্পনীতি যে কোনও দিনই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

    রাজ্যের নতুন শিল্পনীতি নিয়ে শিল্পমন্ত্রীর বার্তা | (New Industrial Policy)

    একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাপস বলেন, রাজ্য সরকারের নতুন শিল্পনীতির রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। প্রায় সব কিছু রেডি। তবে কিছু পদ্ধতি আছে। সেই জন্যই আরও কিছুটা সময় লাগছে।

    আরও পড়ুনঃ সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য বিশেষ বোনাস! কত টাকা? বিরাট ঘোষণা রাজ্যের

    রাজ্যের শিল্পমন্ত্রী বলেন, “আমরা স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক করেছি। তাঁদের যা যা মতামত রয়েছে, সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছি।“

    তাপসের কথায়, “আমরা, গ্রুপ অফ মিনিস্টারস খুব শীঘ্রই রাজ্য সরকারের নয়া শিল্পনীতির বিষয়ে বৈঠকে বসব। এরপর ক্যাবিনেট বৈঠকে নয়া শিল্পনীতি চূড়ান্ত হবে। যা হবে বাংলার স্বার্থেই হবে, শিল্পপতিদের স্বার্থে হবে। কারণ এই সরকার হল উদ্যোগপতিদের বন্ধু। বিগত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে শিল্পের যে বেহাল ছবি সামনে এসেছে, সেটা বদল করতে আমরা বদ্ধপরিকর।“

    রাজ্যের শিল্প পরিস্থিতিতে বদল আনতে তৎপর নতুন রাজ্য সরকার। সম্প্রতি মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত বস্ত্র শিল্প সম্মেলন থেকে বাংলার শিল্প ও বিনিয়োগ নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Tapas Roy on new industrial policy

    মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বিগত ৫০ বছরে বাংলা শুধু পিছিয়ে গিয়েছে। এবার আর কোনও রকম গুন্ডাগিরি সহ্য করা হবে না। অমৃতকাল চলছে। বাংলায় বিনিয়োগ করুন। এবার এগোবে বাংলা। আগামী ১ থেকে ২ বছরে পরিস্থিতির পরিবর্তন হবে।“

    এবার রাজ্য সরকারের নতুন শিল্পনীতি নিয়ে বড় বার্তা দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। ইতিমধ্যেই নয়া শিল্পনীতির রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। গ্রুপ অফ মিনিস্টারসরা শীঘ্রই এই নিয়ে বৈঠকে বসবেন। এরপর ক্যাবিনেট বৈঠকে নয়া শিল্পনীতি চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    'প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন' এবার বিরাট ঘোষণা শমীক ভট্টাচার্যের | Annapurna Yojona

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment