Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনায় অগ্রাধিকার পাবেন ২ ধরণের মহিলারা! রাখঢাক না করেই এবার জানালেন মুখ্যমন্ত্রী

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ হলেও রাজ্য সরকার নিজের কাজ চালিয়ে যাচ্ছে। শনিবারও বহু যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে। এবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে, তা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    অন্নপূর্ণা যোজনা পাওয়ায় কারা অগ্রাধিকার পাবেন? | (Annapurna Yojana)

    শনিবার ভবানীপুরে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি আবারও সকলকে আশ্বস্ত করে বলেন, কোনও যোগ্য আবেদনকারী বঞ্চিত হবেন না। দরকার হলে আরও ২০ থেকে ৩০ লক্ষ যোগ্য মহিলার জন্য এই প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে।

    আরও পড়ুনঃ বাংলায় আসবে শিল্পের জোয়ার! রাজ্যের নতুন শিল্পনীতি নিয়ে বিরাট ঘোষণা শিল্পমন্ত্রীর

    পাশাপাশি শুভেন্দু বলেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে মূলত দু’ধরণের মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, তৃণমূল আমলে বিজেপি করার জন্য কিছু মাহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত করা হয়েছিল। বর্তমান রাজ্য সরকার তাঁদের অগ্রাধিকার দেবে। সেই সঙ্গেই আর্থিকভাবে দুর্বল মহিলাদেরও অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

    মুখ্যমন্ত্রীর কথায়, “বিজেপি করার জন্য আগের আমলে যারা বঞ্চিত হয়েছেন, এই সরকার তাঁদের অগ্রাধিকার দেবে। সেই সঙ্গেই আর্থিকভাবে দুর্বলদেরও অগ্রাধিকার দেওয়া হবে।“

    Annapurna Yojana

    একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “ধমক-চমক দিয়ে, রিলস বানিয়ে বা মিডিয়া ট্রায়াল করে ২০ জনকে রাস্তায় নামিয়ে কোনও লাভ হবে না। হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি কাজে আসবে না।“

    প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার পরেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। ইতিমধ্যেই তিনটি কিস্তি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। অগাস্টের কিস্তি অবশ্য এখনও দেওয়া হচ্ছে। প্রথমে জানানো হয়েছিল, ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্টের মধ্যে যোগ্য উপভোক্তারা টাকা পাবেন। তবে শনিবারও অনেকের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকেছে। ভেরিফিকেশন সম্পন্ন হলেই যোগ্যদের অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে দিচ্ছে সরকার।

    Click here to Read More
    Previous Article
    "আপনি ছবি তুলে ভাইরাল, আজ খবর নিতে আমরা এসেছি"- পার্কস্ট্রিটের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা কুণালের
    Next Article
    হকি বিশ্বকাপে তারকাদের ভিড়! ভারতের ম্যাচ দেখতে উপস্থিত রাহুল দ্রাবিড়, স্টিভ ওয়া ও অভিষেক বচ্চন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment