Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সবাই অন্নপূর্ণা যোজনা পাবেন, না পেলে আমায় জানান, আমি…’! বিরাট ঘোষণা রচনার

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাবেন। কেউ বঞ্চিত হবে না। বারবার একথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই সুরেই সুর মেলালেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। দরকার পড়লে তাঁকে জানানোর কথাও বলেছেন হুগলির সাংসদ।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস রচনার | (Rachana Banerjee)

    শনিবার চুঁচুড়ায় এসেছিলেন রচনা। সেখান থেকেই নিজের লোকসভা কেন্দ্রের মহিলাদের উদ্দেশে বড় ঘোষণা করেন তিনি। হুগলির সাংসদ বলেন, যেসব মহিলার নাম গৃহীত হয়েছে, তবে টাকা পাচ্ছেন না, তাঁদের একটু অপেক্ষা করতে হবে। এরপরেও প্রকল্পের অধীন ৩ হাজার টাকা করে না পেলে তাঁর অফিসে যোগাযোগ করতে বলেন তিনি।

    আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও মিলতে পারে আয়ুষ্মান ভারতের সুবিধা! বড় নিয়ম স্পষ্ট করল রাজ্য

    রচনা বলেন, “টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করুন। এরপরেও যদি টাকা না পান, তাহলে নাম-ঠিকানা লিখে আমার অফিসে এসে দিয়ে গেলে আমি ব্যবস্থা করব। সবাই অন্নপূর্ণা যোজনা পাবেন।“

    হুগলির সাংসদ আরও জানান, অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা এখনও যেসব মহিলা পাননি, অথচ তালিকায় এনলিস্টেড, তাঁরাও টাকা পেয়ে যাবেন। সবাইকে একটু অপেক্ষা করতে বলেছেন তিনি।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাসবাণী দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ভূয়সী প্রশংসা করেন সদ্য তৃণমূলত্যাগী এই সাংসদ। তিনি বলেন, “দেশের অগ্রগতির জন্য মোদীজি যেভাবে কাজ করছেন, দেশের জন্য তিনি যে চিন্তাধারা রেখেছেন, সেসব দেখে সত্যিই শেখার আছে। ওনার থেকে সত্যিই অনেককিছু শেখার আছে। মোদী ছাড়া গতি নেই। এটা মানুষ এখন বুঝতে পারছে।“

    Rachana Banerjee

    এদিকে গতকাল অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া আবেদনকারীদের উদ্দেশে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, প্রয়োজনে আরও ২০-৩০ লক্ষ যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেওয়ার ব্যবস্থা করা হবে। এবার তাঁর সুরে সুর মিলিয়ে বড় ঘোষণা করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

    Click here to Read More
    Previous Article
    ‘যাঁরা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না তাঁরা..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment