Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দোলেও ভোগান্তির একশেষ, একসঙ্গে ৬৫ টি ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদহ ডিভিশনে

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : আর কদিন পরেই দোল। ৩ মার্চ, মঙ্গলবার রাজ্যজুড়ে পালিত হবে দোল উৎসব। ওইদিনই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ছুটির। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকবে। এদিকে এদিনই পূর্ব রেলের তরফে একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিল করার কথা ঘোষণা করা হল।

    দোলে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train)

    প্রতি বছরই দোলে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে সকালের দিকে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। এবারও আপ ডাউন মিলিয়ে মোট ৬৫ টি ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশনে। রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন সকালের দিকে যাত্রী সংখ্যা কম থাকায় ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশনে।

    Many local trains are cancelled on holi

    কোন কোন ট্রেন বাতিল: হাওড়া-বর্ধমান মেন লাইনে আপ ডাউন মিলিয়ে ৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে আপ ৩৭৮১৯, ৩৭৭১১,৩৭৮৪৩ এবং ডাউন ৩৭৮২২, ৩৭৬১২। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আট ডাউন মিলিয়ে ১৩ টি লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে আপ ৩৬০৭১, ৩৬৮১৭, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৮১,৩৬০৩৩ এবং ডাউন ৩৬০৭২, ৩৬৮১৪, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬০৮২, ৩৬০৩৪ এবং ৩৬৮৪০।

    আরও পড়ুন : পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ে না, শনিবার দুপুরে পাতে থাকুক নিরামিষ ক্রিমি শাহি পনির

    হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন: হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে আপ ডাউন মিলিয়ে বাতিল হয়েছে মোট ১৫ টি ট্রেন (Local Train)। বাতিল ট্রেনের মধ্যে থাকছে আপ ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭২২১, ৩৭২২৭, ৩৭২৪৩, ৩৭২০১,৩৭৫১১ এবং ডাউন ৩৭২২৪, ৩৭২০২, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪৬, ৩৭৫১২। হাওড়া-শেওড়াফুলি লাইনে বাতিল ট্রেনগুলি হল আপ ৩৭০৪৭, ​​৩৭০৪৯, ৩৭০৪১, ৩৭০৪৫, ৩৭০৫৫ এবং ডাউন ৩৭০৪৮, ৩৭০৫০, ৩৭০৫৬, ৩৭০৪৬, ৩৭০৪২। হাওড়া-তারকেশ্বরে বাতিল ৮ টি ট্রেনের মধ্যে রয়েছে আপ ৩৭৩৩১,৩৭৪১৩, ৩৭৩০১, ৩৭৩২৩ এবং ডাউন ৩৭৩০২, ৩৭৩৪২, ৩৭৪১৪, ৩৭৩৩২।

    আরও পড়ুন : চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলেও নিশ্চিন্ত নয়, কারা দিতে পারবেন না ভোট? জানুন

    নৈহাটি-ব্যান্ডেল লাইনে বাতিল ট্রেনগুলি হল আপ ৩৭৫৩১,৩৭৫২৭, ৩৭৫৩৫ এবং ডাউন ৩৭৫৩৬, ৩৭৫২৮, ৩৭৫৩২। হাওড়া-শ্রীরামপুরে বাতিল ট্রেনগুলি হল আপ ৩৭০১৩, ৩৭০১১ এবং ডাউন ৩৭০১২, ৩৭০১৪। বর্ধমান-কাটোয়া লাইনে বাতিল ট্রেনগুলি হল আপ ৩৫০১৯, ৩৫০১৩ এবং ডাউন ৩৫০২০ এবং ৩৫০১৪। অন্যদিকে হাওড়া ডিভিশনের ৩৭৮১৫ হাওড়া-বর্ধমান লোকাল এবং ৩৭৮২৪ বর্ধমান-হাওড়া লোকাল থামবে সব স্টেশনে।

    Click here to Read More
    Previous Article
    ভোটের দামামা বাজাল বিজেপি, টিজার লঞ্চ 'পরিবর্তন যাত্রা'র | BJP Song | West Bengal Election 2026
    Next Article
    বিশ্বজুড়ে UPI-র দাপট! এবার এই দেশেও শুরু হচ্ছে পরিষেবা, বৃদ্ধি পাবে আর্থিক সংযোগ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment