Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দেশে বড় নাশকতার ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী, আইএস-আল কায়দা যোগে গ্রেপ্তার ১২ জন

    7 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: ভারতে (India) বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী। ISIS এবং আল কায়দার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে মোট ১২ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান চালানো হয় অন্ধ্রপ্রদেশ এবং দিল্লি-সহ একাধিক জায়গায়, যদিও ধৃতদের মধ্যে কর্নাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান ও পশ্চিমবঙ্গের বাসিন্দারাও রয়েছেন।

    ভারতে (India) বড়সড় নাশকতার ছক বানচাল

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে এই অভিযুক্তরা জঙ্গি সংগঠনগুলির সঙ্গে প্রথমে যোগাযোগ স্থাপন করে। তারপর ধীরে ধীরে তারা ওই সংগঠনগুলির সক্রিয় সদস্যে পরিণত হয়। তদন্তকারীদের দাবি, আইএসের সহযোগী গোষ্ঠী ‘বেনেক্স কম’-এর সঙ্গেও তাদের যোগসূত্র ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন:ওআবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ১ ভারতীয় নাগরিকও

    অভিযুক্তদের কার্যকলাপও উদ্বেগজনক। তদন্তে জানা গিয়েছে, তারা সামাজিকমাধ্যমে ভারতের জাতীয় পতাকার বদলে আইএসের পতাকা ব্যবহার করত এবং জাতীয় প্রতীককে অবমাননা করত। শুধু তাই নয়, একাধিক পোস্টে জঙ্গি সংগঠনের প্রশংসা এবং ভারতকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার আহ্বানও জানানো হয়েছে। এমনকি জাতীয় সঙ্গীত নিয়েও উপহাস করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    তদন্তকারী আধিকারিকদের দাবি, এই ১২ জনকে পাকিস্তান ও আফগানিস্তানে পাঠিয়ে একমাসের সন্ত্রাসবাদী প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ছিল। প্রশিক্ষণ শেষে তাঁদের ভারতে ফিরিয়ে এনে বড় ধরনের নাশকতা চালানোর ছক কষা হয়েছিল। সময়মতো এই চক্রের হদিস মেলায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

    12 Suspects are Arrested for plotting terror attack in India

    আরও পড়ুন: আজই প্রকাশ্যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, কদ্দূর এগোলো ট্রাইব্যুনালের কাজ? হাইকোর্টকে চিঠি CEO-র

    ধৃতদের মধ্যে অন্ধ্রপ্রদেশ, বিহার, দিল্লি, পশ্চিমবঙ্গ, রাজস্থান, কর্নাটক, মহারাষ্ট্র ও তেলেঙ্গানার বাসিন্দারা রয়েছেন। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং গোটা চক্রের বিস্তার ও আন্তর্জাতিক যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ভারতের (India) নিরাপত্তা ব্যবস্থার তৎপরতা যেমন সামনে এসেছে, তেমনই ডিজিটাল মাধ্যমে জঙ্গি কার্যকলাপের নতুন চ্যালেঞ্জও স্পষ্ট হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    জ্বালানি বাঁচাতে দেশজুড়ে ফের লকডাউন? জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
    Next Article
    ১৬৫ বছরের প্রথা ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প! এবার মার্কিন ডলারেও থাকবে প্রেসিডেন্টের সই

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment