Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘দেখতে থাকুন এখনও অনেক বাকি…’, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে বৈঠক শেষে জানালেন শুভেন্দু

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার রাজধানী দিল্লীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) সাথে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। হাইপ্রোফাইল ওই সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই এদিন হাজির ছিলেন আরও ৪জন বিজেপি সাংসদ। কী নিয়ে আলোচনা হল এদিনের বৈঠকে?

    অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    সময় মতো মধ্যাহ্নভোজ সেরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘এনসিপিআই সাংসদদের সঙ্গে বঙ্গভবনে মধ্যাহ্নভোজ করলাম৷ তাঁরা নিজেদের সমস্যার কথা তাঁরা জানাতে চেয়েছিলেন, সেগুলি শুনলাম৷ সাংসদ তহবিলের টাকা খরচ নিয়েও কথা হয়েছে৷’

    অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের ভালো আলোচনা হয়েছে। শুভেন্দু অধিকারীর কথায়, ‘নির্মলাজির সাথে বাংলার যোগসূত্র আছে। বাংলায় বিজেপি সরকার অনার জন্য উনি অনেকবার গিয়েছেন। ক্যাম্পেনিং করেছেন, বিশেষ করে অর্থনৈতিক বিষয় ছেড়ে উনি আজ নির্দিষ্ট দুটি সেক্টরের জন্য আমাকে বলেছেন। উনি নিজেই আগ্রহ দেখিয়েছেন। প্রথমত আমাদের চা বাগান কর্মীদের জন্য দ্বিতীয়ত তাঁতিদের জন্য।’

    আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের লটারি! DA নিয়ে বিরাট বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

    তাছাড়া প্রাক্তন রাজ্য সরকারের আমলে সরকারি প্রকল্প থেকে শুরু নানা ক্ষেত্রে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ এনে একাধিকবার কাঠগড়ায় তোলা হয়েছিল নরেন্দ্র মোদির সরকারকে। যদিও রাজ্যে পালাবদলের পর ধুয়ে মুছে সাফ হতে শুরু করেছে সমস্ত অভিযোগ। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ একথাই আরও একবার মনে করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী জানান, বাংলার প্রতি কেন্দ্র বরাবরই আন্তরিক। যদি এসবের মধ্যেই প্রশ্ন ওঠে দলের বিধায়ক এবং সাংসদদের ঐক্য নিয়ে।

    পাল্টা জবাব দিয়ে, নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রসিকতার সুরে মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘আপনারা খোঁজ নিয়ে দেখুন না। একটু গুণে দেখে নেবেন’। তারপরেই এক থেকে পাঁচ পর্যন্ত হাতের কর গুণে দেখান তিনি। সবশেষে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে তিনি বললেন, ‘দেখতে রহিয়ে ইয়ে তো পেহলে ঝাঁকি হে, আভি বহত কুছ বাকি হে।’ রাজ্যের একাধিক ইস্যু নিয়ে অর্থমন্ত্রীর কাছে দরবার করার পাশাপাশি এদিন দিল্লী থেকেই রাজ্যের বিরোধীদের উদ্দেশ্যেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৫ অগাস্ট, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি
    Next Article
    চরম আর্থিক সঙ্কট, সঙ্গে দুর্নীতির পাহাড়! পাকিস্তানে শরিফ সরকারের পরিবর্তে এবার ফের সেনা অভ্যুত্থান?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment