Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলেও নিশ্চিন্ত নয়, কারা দিতে পারবেন না ভোট? জানুন

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার লিস্ট। এসআইআর (SIR) প্রক্রিয়ার প্রতিটি ধাপে যারা সঠিক তথ্য দিয়েছেন তাদের নামই থাকবে এই তালিকায়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকে এবারের নির্বাচনে সম্ভবত ভোট দিতে পারবেন না। কিন্তু এর কারণ কী? কারাই বা ভোট দিতে পারবেন না চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও?

    কাদের নাম থাকবে চূড়ান্ত তালিকায় (SIR)?

    জানা যাচ্ছে, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৩ ধরণের ভোটারের নাম থাকার কথা। এক হচ্ছে, যারা অনুমোদনপ্রাপ্ত ভোটার। দুই, যারা বিচারাধীন ভোটার আর তিন হল বাদ পড়া ভোটার। আরও জানা যাচ্ছে, ডিলিটেড বা বাদ পড়া ভোটার বাদ দিয়ে অনুমোদনপ্রাপ্ত এবং বিচারাধীন ভোটারের নাম থাকছে চূড়ান্ত লিস্টে।

    Who can not give vote despite of being in sir final voter list

    নাম থাকা মানেই নিশ্চিন্ত নয়: এদিকে কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে প্রায় ৬০ লক্ষ এমন ভোটার রয়েছে যারা বিচারাধীন অবস্থায় রয়েছে। তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় (SIR) থাকবে। কিন্তু তালিকায় নাম থাকা মানেই যে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এর কোনও মানে নেই। জুডিশিয়াল অফিসাররা এই ভোটারদের নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন যে এরা ভোটার লিস্টে থাকতে পারবেন কিনা।

    আরও পড়ুন : রাত পোহালেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা? অনলাইনে কীভাবে দেখবেন? অফলাইনেই বা কোথায় পাবেন?

    কারা দিতে পারবেন না ভোট: পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যারা এসআইআর শুনানিতে গিয়েছিলেন তারা এখন রয়েছেন দুশ্চিন্তায়। চূড়ান্ত ভোটার লিস্টে যদি নামের তলায় ‘অ্যাডজুডিকেশন’ লেখা থাকে তবে আরেক প্রস্থ বিচারের মধ্যে দিয়ে যেতে হবে তাদের। এমতাবস্থায় ভোট দিতে হলে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের অপেক্ষা করতে হবে। সেই তালিকাতেও যদি নাম না থাকে তবে আর ভোট দেওয়া সম্ভব হবে না।

    আরও পড়ুন : পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ে না, শনিবার দুপুরে পাতে থাকুক নিরামিষ ক্রিমি শাহি পনির

    এবার প্রশ্ন হচ্ছে, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কবে বেরোবে? কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট শুরুর আগেই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করা হবে। তবে তারিখের বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। তাই ঘোষণা পর্যন্ত করতে হবে অপেক্ষা।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূল বনাম তৃণমূলের সমীকরণ চলছে রতুয়া বিধানসভায়, সেই চিত্র তুলে ধরেছে বাংলাহান্ট
    Next Article
    রাত পোহালেই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, কোন কোন জেলায় কতজনের নাম বাদ যাচ্ছে? জানুন এক ক্লিকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment