Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চারের চেয়ে ছক্কা মারছেন বেশি! ধোনির পর BCCI-এর সবচেয়ে বড় ভরসা হয়ে উঠলেন এই তারকা

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) যোগ্য ফিনিশারের প্রসঙ্গ উঠলে যে নামটি সবার আগে ভেসে ওঠে সেই নামটি হলো মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। আজ অবধি ভারতীয় ক্রিকেট দল তার চেয়ে ভালো ফিনিশার পায়নি বলে বিশ্বাস করেন অনেকেই। কিন্তু সেই দাবিকে টি-টোয়েন্টি ফরম্যাটে মিথ্যা প্রমাণিত করছেন ভারতের তারকা অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। ২০২৬ সালে ফিনিশার হিসেবে যে রেকর্ডগুলি তিনি গড়ছেন তা নিজের সময়ে ছুঁয়ে দেখাতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনিও।

    আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের শোচনীয় সিরিজ হারের সময় বাকি ক্রিকেটাররা যেখানে ব্যর্থ, সেখানে দুই ম্যাচেই ব্যাট হাতে রান পেয়েছিলেন শিবম দুবে। গোটা বছর জুড়ে ভারতের টপ অর্ডার টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ফলে ফিনিশার হিসেবে খুব বেশি সময় ধরে মাঠে নামার সুযোগ হয়নি তার।

    কিন্তু তারপরেও পরিসংখ্যানের দিক দিয়ে তিনি টেক্কা দিচ্ছেন ক্রিকেট বিশ্বের তাবড় তাবড় ফিনিশারদের। ভারতের জার্সি গায়ে এক ক্যালেন্ডার বর্ষে মহেন্দ্র সিংহ ধোনির সর্বোচ্চ রান ২৬৮। ২০১২ সালে যখন ধোনি নিজের কেরিয়ারের মধ্যগগনে, তখন এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু সেই রেকর্ডকে চলতি বছরের মাঝপথে হেলায় ভেঙেছেন শিবম দুবে।

    আরও পড়ুন: ছক্কার বিশ্বরেকর্ড গড়ে মাঠ ছাড়লেন অভিষেক শর্মা! ইংল্যান্ডের বিরুদ্ধে সম্মান ফেরানোর মরিয়া লড়াই ভারতের

    ২০২৬ সালে ব্যাট হাতে ১৫ টি ইনিংসে ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছিলেন শিবম। এই ১৫ ইনিংসে ৪৩.৯ গড়ে এখনও পর্যন্ত ৪৩৯ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। স্ট্রাইক রেট অবিশ্বাস্য ১৮৫.২৩। ২৩ টি চার মারার পাশাপাশি চলতি বছরে ভারতের জার্সিতে ক্ষুদ্রতম ফরম্যাটে মোট ৩৫ বার বলকে বাউন্ডারির সীমানার বাইরে ফেলেছেন তিনি।

    আরও পড়ুন: BCCI কি ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে খেলাবে? বড় মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন সুনীল গাভাস্কার

    ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে সম্পূর্ণ না করা গেলেও ব্যাট হাতে নজর কেড়েছিলেন এই অসাধারণ অলরাউন্ডার। দুবে ওই ম্যাচে ২১ বলে ২ টি চার ও ৩ টি ছক্কা সহ ৪২ রান করেছিলেন। এমনভাবে চলতে থাকলে প্রথম ভারতীয় ফিনিশার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৫০০ টি-টোয়েন্টি রান করা ফিনিশার হয়ে উঠবেন তিনি খুব শীঘ্রই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হারের পর শিবম দুবের পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিততে মরিয়া শ্রেয়স আইয়ারের ভারতীয় দল।

     

    Click here to Read More
    Previous Article
    'মন্দির বিক্রি করে দেবরাজকে দিতে হয়েছে টাকা' বিস্ফোরক তথ্য ফাঁস করলেন বৃদ্ধ | Debraj Chakroborty
    Next Article
    কান্না বন্ধ রাখতে শিশুদের ঢুকিয়ে দেওয়া হয় ওয়াশিং মেশিনে! বেঙ্গালুরুর ডে কেয়ারে শিউরে ওঠার মতো ছবি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment