Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চার মাসের সন্তান রয়েছে, অদিতিকে আগাম জামিন দিল হাইকোর্ট! ধাক্কা খেলেন স্বামী দেবরাজ

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। বেশ কিছু শর্ত বেঁধে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে ধাক্কা খেয়েছেন অদিতির স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

    কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? | (Calcutta High Court)

    রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি। তাঁর ও তাঁর স্বামী দেবরাজের বিরুদ্ধে অভিযোগ, ২০২৬ বিধানসভা ভোটের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি আত্মীয়-পরিজনদের নামে ও বেনামে হস্তান্তর করেছেন তাঁরা। নির্বাচনী হলফনামায় তাঁরা সম্পত্তির পরিমাণ কম দেখিয়েছেন বলে অভিযোগ। এর পাশাপাশি অর্থপাচার, বিধাননগর অঞ্চলে তোলাবাজি, সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে।

    আরও পড়ুনঃ আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করছেন? এইসব কারণে বাতিল হতে পারে, জেনে রাখুন

    এই অবস্থায় গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অদিতি ও দেবরাজ। মামলার গত শুনানিতে তাঁদের রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি। আদালতের নির্দেশ ছিল, ১৯ জুন অবধি তাঁদের গ্রেফতার করা যাবে না। বুধবার ফের এই মামলার শুনানি হয়।

    এদিন বিচারপতি জয় সেনগুপ্ত অদিতির আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে তাঁর স্বামী তথা কাউন্সিলর দেবরাজের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

    এই বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, মাত্র চার মাসের এক সন্তান রয়েছে অদিতির। সেই কারণে তাঁর আগাম জামিনের আর্জি মঞ্জুর করা হচ্ছে। তবে আপাতত তিনি বিদেশ যাত্রা করতে পারবেন না। নিম্ন আদালতে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া প্রাক্তন বিধায়ক বাইরে যেতে পারবেন না।

    Calcutta High Court

    এছাড়াও হাইকোর্ট জানিয়েছে, কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না এবং আপাতত বাগুইআটি থানা এলাকায় অদিতি প্রবেশ করতে পারবেন না। প্রাক্তন তৃণমূল বিধায়ক ও তাঁর কাউন্সিলর স্বামী, দু’জনকেই তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত।

    এদিন কলকাতা হাইকোর্ট অদিতির আগাম জামিনের আবেদন মঞ্জুর করলেও তাঁর স্বামীর আর্জি খারিজ করে দিয়েছে। এর ফলে দেবরাজের চাপ বাড়ল বলে মনে করছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    প্রবল দুর্যোগের সতর্কতা জারি! বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? আগাম আপডেট
    Next Article
    Indranil Khan: কতজন আটকে এখনও? কি জানালেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ | Taratala Disaster

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment