Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বুধে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, উত্তরবঙ্গের পরিস্থিতি হবে আরও খারাপ: আজকের আবহাওয়া

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্য জুড়ে চলছে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গে রীতিমতো দুর্যোগ। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) কম-বেশি বর্ষণ চলছেই বিক্ষিপ্তভাবে। আবহাওয়া দপ্তর বলছে, আজও কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বুধে কোথায় কোথায় সতর্কতা? দেখে নিন এক নজরে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চার জেলায়। তালিকায় বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

    হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ৮ অগস্ট বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। তার আগে আগামীকাল বৃহস্পতিবারও ভিজবে দক্ষিণবঙ্গ। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে।

    শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ দক্ষিণের জেলাগুলিতে কমার সম্ভাবনা। তবে শুক্রে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে রয়েছে। বৃষ্টির দাপট কমলে ফের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা।

    West Bengal Weather

    আরও পড়ুন: ভারতীয় দলের গম্ভীরকে প্রয়োজন নেই! বিস্ফোরক মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারের

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে দুর্যোগের সম্ভাবনায় সতর্কতা জারি। কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের এই পাঁচ জেলায় এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ আবার কোথাও আরও জোরে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক নিয়ে হাই কোর্টে মামলা, কী নির্দেশ দিল বেঞ্চ?
    Next Article
    ‘এইভাবে যে DA’র অর্ডার কোনোদিন প্রকাশ পায়নি তা অর্থ দপ্তর খুব..,’ বিস্ফোরণ ঘটালেন মলয় মুখোপাধ্যায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment