Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বসন্ত উৎসব বাতিল হলেও থামেনি দোলের টান, শান্তিনিকেতনে পর্যটক স্রোত, হোটেল ভাড়ায় আগুন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার দোল উৎসব। তবে বিশ্বভারতীতে বসন্ত উৎসব না হলেও পর্যটকদের মধ্যে উৎসাহের কমতি নেই। তবে হোটেল, রিসোর্ট, হোমস্টেগুলিতে উপচে পড়া ভিড়। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে প্যাকেট সিস্টেমে ঘর ভাড়া।

    দোলেই জমজমাট শান্তিনিকেতন ঘরভাড়া ৫ হাজার (Santiniketan)

    জানা যায়, চার থেকে পাঁচহাজার টাকায় হোটেলের ঘরভাড়া যাচ্ছে বলে খবর। হোম স্টে-গুলিতেও একইভাবে দর উপরের দিকেই রয়েছে। এমনকি শান্তিনকেতন, বোলপুরে হোটেল, হোম স্টে প্রায় সবই বুক হয়ে গিয়েছে বলে খবর। তবে চলতি বছর বিশ্বভারতী আয়োজন না করলেও বোলপুর পুরসভার একাধিক ওয়ার্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বসন্তোৎসবে আয়োজন হয়েছে (Santiiketan)।

    Shantiniketan, bustling with activity, rents 5,000

    আরও পড়ুন: রান্নাঘরের ঝামেলা কমান, চাকি ছাড়াই গোল রুটি বানানোর সহজ উপায় জানুন

    এছাড়াও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সৃজনী শিল্পগ্রাম, কংকালীতলা, কোপাই নদীর পাড়-সহ বিভিন্ন হোটেল এবং হোমস্টেগুলিতে নিজেদের মতো করেই বসন্তোৎসবে আয়োজনের কোনও টুটি নেই। বোলপুর শান্তিনিকেতনের হোটেল লজগুলির হারেই তাদের নিজস্ব গেস্ট হাউসগুলির ভাড়া সমানভাবেই বাড়িয়েছে (Santiniketan)।

    আর এই নতুন প্যাকেজ ভাড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি সামনে আসতেই সামাজিক মাধ্যমে একাধিক প্রশ্ন ও সমালোচনার ঝড় উঠেছে। তবে বিশ্বভারতীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত ২ দিনের প্যাকেজ ব্যবস্থায় রতন কুঠি গেস্ট হাউসে ডাবল বেডেড এসি কক্ষের ভাড়া রাখা হয়েছে ৫,০০০ টাকা এবং অ্যানেক্সে ৪,০০০ টাকা।

    আর এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই ভাড়া বৃদ্ধিকে অতিরিক্ত বলে মন্তব্য করেছেন। সাধারণ দর্শনার্থীদের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন একটা বড় অংশ। এমনকি বেসরকারি হোটেলগুলিতে আরও বেশি ভাড়া রয়েছে বলে খবর (Santiniketan)।

    Click here to Read More
    Previous Article
    ইসলামপুরে নীতিন নবীনের সামনেই তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ। Banglahunt
    Next Article
    মানহানি অভিযোগে আইনি চাপে Mimi Chakroborty,বনগাঁ আদালতে Tanay Sastriর হয়ে মামলা তরুণজ্যোতি তিওয়ারির

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment