Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৃহস্পতিতে খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা, আবহাওয়ার আপডেট

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বৃষ্টি থেকে যেন মুক্তিই পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক নতুন নিম্নচাপের জেরে বুধবার সন্ধ্যা থেকে রাত অবধি দফায় দফায় বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালেও অব্যাহত সেই ধারা। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)

    গতকালের পর আজও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার অবধি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারের চেয়েও বেশি বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগেই বড় উপহার! নন্দীগ্রামের ৩ বছরের জল প্রকল্পে গতি, বড় নির্দেশ শুভেন্দুর

    আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই দুই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানেও লাল সতর্কতা জারি করা হয়েছে।

    আগামীকাল পুরুলিয়ায় কমলা সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে হলুদ সতর্কতা জারি থাকবে। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি থাকবে।

    জানা গিয়েছে, বুধবার ভোরে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সন্ধ্যার পর থেকে সেটি ক্রমশ শক্তি বাড়াতে থাকে ও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার রাতের মধ্যে ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

    south bengal weather(253)

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সহ কমবেশি সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। গোটা সপ্তাহ জুড়ে কমবেশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    নিম্নচাপের জেরে আপাতত দক্ষিণবঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি। আগামীকাল অবধি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে বলে পূর্বাভাস।

    Click here to Read More
    Previous Article
    গম্ভীরের ভারতকে আটকানোর জন্য কি করতে হবে! হাইভোল্টেজ টেস্টের আগে বড় রহস্য ফাঁস শ্রীলঙ্কার তারকার
    Next Article
    “আমার হাতে বিকল্প আছে”…., দলের কোন ক্রিকেটারদেরকে হুমকি দিলেন গম্ভীর?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment