Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বন্ধ হতে বসেছে ৭০০-র ও বেশি মদের দোকান! শপথ গ্রহণের পরেই বড় নির্দেশ

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাশাপাশি সরকার বদল হয়েছে তামিলনাড়ুতেও। প্রথমবারের জন্য সরকার গড়ে মুখ্যমন্ত্রী পদে বসেছেন অভিনেতা জোসেফ বিজয় ওরফে বিজয় থালাপতি। আর শপথ গ্রহণের পরেই বড়সড় সিদ্ধান্ত নিলেন নয়া মুখ্যমন্ত্রী। রাজ্যে ৭০০ র ও বেশি মদের দোকান (Alcohol) বন্ধ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়।

    রাজ্যে ৭০০ র বেশি মদের দোকান (Alcohol) বন্ধের নির্দেশ

    জানা যাচ্ছে, ওই মদের দোকানগুলি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মস্থান এবং বাসস্ট্যান্ডের কাছে ছিল। তাই সেগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন যেসব খুচরো মদের দোকানগুলি চালাত, সেগুলিই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

    Alcohol shops shutting order in this state

    কোথায় কোথায় বন্ধ: বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। তামিলনাড়ু সরকারের হিসেব অনুযায়ী, সে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫ টি মদের দোকান রয়েছে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের। তার মধ্যে ২৭৬ টি দোকান (Alcohol) ধর্মস্থান, ১৮৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৫৫ টি বাসস্ট্যান্ডের কাছে রয়েছে। সেগুলিই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন : কোন কোন সরকারি বেসরকারি হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা? রইল লিস্ট

    কী প্রভাব পড়বে: এই দোকানগুলি থেকে প্রচুর রাজস্ব আদায়ও হয় রাজ্য সরকারের। ফলত এই সিদ্ধান্তের জেরে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এমনকি তিনি সমালোচনার শিকারও হতে পারেন বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : ‘হাইলি কনফিডেনশিয়াল’, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

    প্রসঙ্গত, তামিলনাড়ুতে সরকার গঠন করার পর থেকে এখনও পর্যন্ত একাধিক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া থেকে মহিলাদের নিরাপত্তার বিষয়েও জোর দিয়েছেন বিজয়।

    Click here to Read More
    Previous Article
    লোকভবনে শপথ নিলেন বর্ষীয়ান বিধায়ক শ্রী তাপস রায়।
    Next Article
    খাদ্য দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন মন্ত্রী অশোক কীর্তনিয়াদায়িত্বভার গ্রহণ করে কি জানালেন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment