Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্লু লাইনে বিপ্লব, বিদ্যুৎ বিভ্রাট বা আত্মহত্যার ঘটনাতেও আর দাঁড়িয়ে পড়বে না মেট্রো

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : শহরজুড়ে বিভিন্ন রুটে চালু রয়েছে মেট্রো (Kolkata Metro)। এর মধ্যে সবথেকে পুরনো রুট ব্লু লাইনে কার্যত ব্লু লাইনে প্রায়ই মেট্রো বন্ধ থাকার খবর পাওয়া যায়। কোনো দুর্ঘটনা ঘটলেই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। সুড়ঙ্গের মধ্যে মেট্রো আটকে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে এবার আর এই ধরণের বিপর্যয় ঘটবে না।

    বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় আর মাঝপথে দাঁড়াবে না মেট্রো (Kolkata Metro)

    সুড়ঙ্গের ভেতরে যদি কোনও কারণে কোনও বিপত্তি হয় তবে মেট্রো আর রেক লাইনের উপর দাঁড়িয়ে থাকবে না। বড়সড় বদল আনা হয়েছে মেট্রোর ব্লু লাইনে। ১২৩২ টি ব্যাটারি যুক্ত হয়েছে মেট্রো ট্র্যাকে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো ট্র্যাকে যুক্ত হয়েছে ব্যাটারি। এবার থেকে কোথাও বিদ্যুৎ বিভ্রাটের জেরে মেট্রো দাঁড়িয়ে পড়লে এই ব্যাটারিই টেনে নিয়ে যাবে মেট্রো রেক।

    New alternative way found in Kolkata Metro blue line

    কীভাবে কাজ করবে ব্যাটারি: জানা গিয়েছে, গত ছয় মাসে মেট্রোর সঙ্গে যৌথ ভাবে কাজ করার পর এই নতুন বিকল্প ব্যবস্থা তৈরি করেছে ডেলটা। বুধবার এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। জানা যাচ্ছে, সার্ভার রুমে থাকছে মোট ৮৮ টি তাক আর প্রতিটি তাকে ১৪ টি করে ব্যাটারি। সমবেত ভাবে প্রতি ঘন্টায় ৬.৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে ব্যাটারিগুলি। উন্নত সার্ভার মেশিনের সঙ্গে মেট্রো (Kolkata Metro) রেক চলাচল যুক্ত করা থাকছে।

    আরও পড়ুন : ভিন্ন গল্পে সাহেব, এই নায়কের সঙ্গে জুটি বেঁধে নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন সুস্মিতাও?

    ব্লু লাইনে বিকল্প ব্যবস্থা: মেট্রোর তরফে জানা যাচ্ছে, সুড়ঙ্গের ভেতরেই সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি। বিদ্যুৎ বিভ্রাটের ফলে বা মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটলে সুড়ঙ্গের মধ্যে মেট্রো দাঁড়িয়ে গেলে বিপাকে পড়তে হয় যাত্রীদের। লাইনের উপর দিয়ে হাঁটিয়ে বের করে আনতে হয় যাত্রীদের। তবে ব্যাটারির এই নতুন বিকল্প ব্যবস্থা আসায় সেই সমস্যা আর হবে না বলেই জানা যাচ্ছে।

    আরও পড়ুন : এক প্রকল্পেই ১৫ বছরের ব্যর্থতা ফাঁস, ‘যুব সাথী’ নিয়ে তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা

    এ বিষয়ে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার বলেন, অনুমতি পাওয়ার পরেই কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। পাশাপাশি কবি সুভাষ মেট্রো স্টেশনের বিষয়েও তিনি জানান, মার্চে যেহেতু পরীক্ষা রয়েছে সেই কারণে এখনই চালু হচ্ছে না। তবে খুব শীঘ্রই চালু করা হবে এই স্টেশন।

    Click here to Read More
    Previous Article
    আধার হারালে আর আতঙ্ক নয়! মোবাইল নম্বর ছাড়াই কার্ড পুনরুদ্ধার করার পদ্ধতি জানুন
    Next Article
    ৯ দিনে ৭৭ লক্ষ আবেদন! যুবসাথীতে ভিড় দেখে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত নবান্নের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment