Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    BLO-দের জন্য বড় ঘোষণা! নির্বাচনের কাজের ৬০০০ টাকা ঢুকছে ব্যাঙ্কে, জানুন কারা পাবেন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের বুথ লেভেল অফিসার বা BLO-দের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। SIR ২০২৬-এর কাজের পর দীর্ঘদিন ধরে যে পারিশ্রমিকের অপেক্ষা চলছিল, এবার তা মেটানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলার যোগ্য বিএলও-দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই নির্বাচনী ডিউটির টাকা পাঠানো হবে (BLO Remuneration)।

    কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে (BLO Remuneration)?

    চিফ ইলেক্টোরাল অফিসারের দপ্তর থেকে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়েছে। রাজ্যের জন্য মোট প্রায় ৪৬ কোটি ৬৫ লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দের মধ্যে সবথেকে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। নিয়ম অনুযায়ী, সার্ভে ও SIR ডিউটির জন্য একজন বিএলও-র মোট পাওনা ১৪,০০০ টাকা। এর মধ্যে আগে দুটি ধাপে মোট ৭,০০০ টাকা (৫,০০০ + ২,০০০) ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

    এবার নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিটি যোগ্য বিএলও-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৬,০০০ টাকা জমা দেওয়া হবে। তবে এই টাকা পাওয়ার পরেও হিসাব অনুযায়ী আরও ২,০০০ টাকা বকেয়া থাকবে, যা পরে দেওয়া হতে পারে (BLO Remuneration)।

    কারা এই টাকা পাবেন না?

    নির্দেশিকায় পরিষ্কার করে বলা হয়েছে, সব BLO এই টাকা পাচ্ছেন না। কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই পারিশ্রমিক দেওয়া হবে।

    প্রথমত, প্রতি পোলিং স্টেশনে শুধুমাত্র একজন মূল বা মেইন বিএলও এই ৬,০০০ টাকা পাওয়ার জন্য যোগ্য।

    দ্বিতীয়ত, যেসব বুথে কাজের চাপ সামলাতে অ্যাডিশনাল বা অতিরিক্ত বিএলও নিয়োগ করা হয়েছিল, তারা এই বর্তমান অর্ডারের আওতায় কোনো অর্থ পাবেন না।

    এছাড়া কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক। কাজ অসম্পূর্ণ থাকলে বা গাইডলাইন অনুযায়ী না হলে পারিশ্রমিক আটকে যেতে পারে।

    SIR 2026 Full-Time BLO Duty Order Issued

    আরও পড়ুনঃ যুবসাথীর টাকা কবে মিলবে? ১ এপ্রিলের আগে শেষ করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজ, নতুন নির্দেশিকা জারি

    কবে আসবে টাকা?

    জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত এই পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে, ১০ মার্চ ২০২৬-এর মধ্যে পুরো পেমেন্ট শেষ করে তার রিপোর্ট বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। সেই অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই অনেক বিএলও-র মোবাইলে ব্যাঙ্কে টাকা ঢোকার মেসেজ পৌঁছতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে (BLO Remuneration)।

    Click here to Read More
    Previous Article
    ‘মমতার জীবনের বড় রাজনৈতিক ব্লান্ডার’, রাজীব কুমার ইস্যুতে বিস্ফোরক হুমায়ুন কবীর
    Next Article
    আসামে সুখোই-৩০ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ পাইলট! শোকপ্রকাশ ভারতীয় বায়ুসেনার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment