Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিকেলেই ঝেঁপে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে, চলবে বুধবার পর্যন্ত, সতর্কতা ৬ জেলায়

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: অবিরাম বৃষ্টি চলছে। গতকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। এদিনও তা চলছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত একই রকম থাকবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার বা বুধবার পর্যন্ত আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা নেই। এদিন বিকেলে কী আরও বাড়বে বৃষ্টি? জেনে রাখুন আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। জারি হয়েছে সতর্কতা।

    আবহাওয়া দপ্তর বলছে, অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের উপরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। এই সবের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে আর বৃষ্টির সম্ভাবনা বাড়ছে রাজ্যে।

    আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি বাড়বে বলে সতর্কতা জারি রয়েছে। এদিকে টানা ঝড় বৃষ্টির কারণে হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলেছে। অনেকটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। যদিও বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের অনুভূতি অস্বস্তি বজায় থাকছে।

    south bengal weather(241)

    আরও পড়ুন: একধাক্কায় ৫০০০ টাকা বাড়ল ভাতা, DA-র পর আরেক সুখবর দিল রাজ্য, জারি বিজ্ঞপ্তি

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে দুর্যোগপূর্ন আবহাওয়া থাকবে। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। এছাড়া বাকি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে কম-বেশি।

    Click here to Read More
    Previous Article
    অভিষেককে ভয়েস স্যাম্পল টেস্ট দিতেই হবে, আদালতের নির্দেশ নিয়ে কী বললেন অগ্নিমিত্রা?
    Next Article
    "৫০ বছর পর সুন্দর সরকার এসেছে... একসাথে কাজ করতে চাই"-বিজেপিতে যোগ দিয়ে জানালেন প্রকাশ চিক বারাইক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment