Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিজেপি আসতেই টোল ট্যাক্স থেকে স্বস্তি, রোহিণী টোল প্লাজায় আর দিতে হবে না টাকা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর বর্তমানে রাজ্য রাজনীতি উত্তান। আর এই উত্তাল রাজনীতির মধ্যে পাহাড়ের রাজনীতিতে ফের উত্তাব বাড়িয়ে রোহিণী রোডে টোল প্লাজা (Toll Plaza) বন্ধ করার ডাক দিল গোর্খা রাষ্ট্রীয় মুক্তি মোর্চা। দলের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার থেকে ওই পথে যাতায়াতকারী কোন যানবাহনকে আর টোল ট্যাক্স দিতে হবে না।

    পাহাড়ে টোল ট্যাক্স ইস্যুতে নতুন মোড়, বন্ধ রোহিণী প্লাজা (Toll Plaza)

    তবে বর্তমান জিটিএ প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে জিএনএলএফ নেতৃত্ব অভিযোগ করেছে।রোহিণী সড়কে অবৈধভাবে কর সংগ্রহ করা হচ্ছে। শুধু তাই নয়, সংগৃহীত সেই অর্থ সঠিক পথে খরচ না করে তার অপব্যবহার করা হচ্ছে বলেও তারা দাবি করেছে (Toll Plaza)।

     

    Toll Plaza new twist in hill toll tax dspute Rohini Plaza shut down

    আরও পড়ুন: অফবিট ট্রাভেলের খোঁজে? বাঁকুড়ার বিসিন্দা পাহাড় ডাকছে পর্যটকদের

    তাছাড়া এই পরিস্থিতিতে দলের পক্ষ থেকে সমস্ত চালক ও সাধারণ মানুষকে ওই টোল প্লাজায় আর টাকা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এছাড়াও জিএনএলএফ কার্শিয়াং মহকুমা কমিটির সভাপতি নিমা লামা বলেন, “রোহিণী সড়ক সাধারণ মানুষের সম্পত্তি।

    এমনকি বিরোধী কোনও কাজ জিএনএলএফ বরদাস্ত করবে না। তবে এই বিষয়ে জিটিএ প্রশাসন সাধারণ মানুষের ওপর জোর করে করের বোঝা চাপাচ্ছে।

    কার্শিয়াং মহকুমা কমিটির সভাপতি নিমা লামা সহ যুব প্রতিনিধিদের মতে, পাহাড়ে জনস্বার্থ রক্ষায় তারা আপসহীন লড়াই চালিয়ে যাবেন। যদি প্রশাসন তাদের এই ঘোষণাকে অগ্রাহ্য করে কর সংগ্রহ জারি রাখে, তবে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়ে রেখেছে জিএনএলএফ। এই ঘোষণার পর রোহিণী এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন (Toll Plaza)।

    Click here to Read More
    Previous Article
    হার মানছেন না! ভোটের ফল নিয়ে এবার বড় লড়াইয়ের প্রস্তুতি মমতার
    Next Article
    চন্দ্রনাথ খু*নে এবার মুখ খুললেন শঙ্কর ঘোষ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment