Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিহার ও বাংলার একাংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল? অমিত শাহের সফরের পর জল্পনা, কী জানাল কেন্দ্র?

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: বিহার ও পশ্চিমবঙ্গে সম্প্রতি রাজ্যপাল বদলের পরই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। দাবি উঠেছিল, বিহারের সীমাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি জেলা মিলিয়ে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) গঠনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়। এরই মাঝে বিহারের সীমাঞ্চল এলাকায় সফরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি একাধিক প্রশাসনিক বৈঠকও করেন। এই সব ঘটনাকে কেন্দ্র করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির জল্পনা আরও জোরদার হয়ে ওঠে।

    বিহার ও বাংলার একাংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) তৈরির জল্পনা, কী জানাল কেন্দ্র?

    জল্পনা অনুযায়ী, বিহারের সীমাঞ্চল এলাকার কয়েকটি জেলা পূর্ণিয়া, কাটিহার, কিষাণগঞ্জ এবং আরারিয়ার সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের কিছু জেলা, যেমন মালদহ, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি করিডোর অঞ্চলকে যুক্ত করে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পরিকল্পনা চলছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে। তাঁর এই মন্তব্যের পর বিষয়টি আরও রাজনৈতিক গুরুত্ব পায়।

    আরও পড়ুন: ‘তৃণমূল সরকার সব সীমা লঙ্ঘন করেছে’, বঙ্গে রাষ্ট্রপতির ‘অসম্মান’-এ গর্জে উঠলেন মোদী

    তবে এই জল্পনার উপর জল ঢেলে এবার অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিটের তরফ থেকে জানানো হয়েছে, বিহার ও উত্তরবঙ্গের কিছু অঞ্চল মিলিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির কোনও পরিকল্পনা সরকারের নেই। এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব বলেই উল্লেখ করা হয়েছে। পিআইবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক বা সরকারের কোনও সংস্থা এই বিষয়ে কোনও প্রস্তাব বিবেচনা করছে না।

    কেন্দ্রের তরফে নাগরিকদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, সামাজিক মাধ্যম বা অন্য কোনও সূত্রে পাওয়া তথ্য যাচাই না করেই যেন কেউ বিশ্বাস না করেন। বিশেষ করে স্পর্শকাতর বা রাজনৈতিকভাবে সংবেদনশীল খবর শেয়ার করার আগে তা যাচাই করা প্রয়োজন। অন্যথায় তা আঞ্চলিক অনুভূতিতে প্রভাব ফেলতে পারে এবং অযথা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলেও সতর্ক করেছে কেন্দ্র।

     What did the Central say on the creation of a Union Territory with parts of Bihar-Bengal?

    আরও পড়ুন: ‘রাশিয়ার তেল কিনতে কারও অনুমতি লাগবে না’, আমেরিকার ‘ছাড়’ বিতর্কে স্পষ্ট বার্তা কেন্দ্রের

    প্রসঙ্গত, সম্প্রতি অমিত শাহ বিহারের সীমাঞ্চল এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলেও সফর করেন। সেখানে অনুপ্রবেশ, নিরাপত্তা ও মাদক পাচার রুখতে প্রশাসনিক বৈঠক করেন তিনি। একই সঙ্গে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে কিষাণগঞ্জ ও সংলগ্ন এলাকায় নতুন নিরাপত্তা পোস্ট তৈরি করেছে ভারতীয় সেনা। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিভিন্ন মহলে উঠেছে। সেই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের ভোটের আগে এই নতুন জল্পনা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘তৃণমূল সরকার সব সীমা লঙ্ঘন করেছে’, বঙ্গে রাষ্ট্রপতির ‘অসম্মান’-এ গর্জে উঠলেন মোদী
    Next Article
    রবিবার বাতিল ১১ টি ট্রেন, ভোগান্তি এড়াতে দেখে নিন লিস্ট

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment