Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বহুতলেই এবার ভোটের বুথ! ৭৮ আবাসনে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের দিন যাতে আর দূরে যেতে না হয়, সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। এবার রাজ্যের একাধিক বহুতল আবাসনের মধ্যেই তৈরি হবে ভোটের বুথ। ইতিমধ্যেই ৭৮টি বহুতলে বুথ করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। কোথায় কতগুলি বুথ হচ্ছে, তা নিয়ে বিস্তারিত তালিকাও সামনে এসেছে।

    কোথায় হচ্ছে নতুন বুথ (Election Commission)?

    কমিশন (Election Commission) সূত্রে জানা যাচ্ছে, মোট ৭৮টি বহুতলে বুথ করা হবে। এর মধ্যে ২১টি আগেই ছিল। তবে প্রতি বুথে ভোটারের সংখ্যা ৩০০-র বেশি হওয়ায় আরও ৫৭টি নতুন বহুতলে বুথ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

    জেলাভিত্তিক হিসাব বলছে-

    • উত্তর ২৪ পরগনায় ১৬টি বহুতলে বুথ
    • দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি বহুতলে বুথ
    • দক্ষিণ কলকাতায় ১টি বহুতলে বুথ
    • উত্তর কলকাতায় ৫টি বহুতলে বুথ
    • হাওড়ায় ৪টি বহুতলে বুথ
    • পূর্ব বর্ধমানে ৩টি বহুতলে বুথ
    • হুগলিতে ৩টি বহুতলে বুথ

    খসড়া তালিকা অনুযায়ী, গড়ে প্রতি বুথে প্রায় ৭০ জন করে ভোটার কমেছে বলেও জানা গিয়েছে।

    কেন বহুতলের ভিতরে বুথ?

    নির্বাচন কমিশনের (Election Commission) বক্তব্য, বড় বড় আবাসনে থাকা বহু ভোটার দূরে বুথ থাকলে ভোট দিতে যান না। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। তাই বড় আবাসনের ভিতরেই বুথ তৈরি হলে ভোটদান প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে বলেই মনে করছে কমিশন।

    Election Commission to allow unmapped voters in SIR process

    আরও পড়ুনঃ SIR-এর শুনানিতে গ্রাহ্য হবে মাধ্যমিকের অ্যাডমিট সঙ্গে সার্টিফিকেটও, বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

    এর আগে সাতটি জেলায়, কলকাতা-সহ মোট ৬৯টি বহুতলে বুথ গড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। পরে সেই সংখ্যা বাড়িয়ে ৭৮ করা হয়। এবার সেই চূড়ান্ত তালিকাই জেলা অনুযায়ী প্রকাশ্যে এল। সব মিলিয়ে, আসন্ন ভোটে ভোটারদের সুবিধা বাড়াতে কমিশনের (Election Commission) এই নতুন ব্যবস্থা কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    যাত্রীদের জন্য সুখবর! উত্তর-পূর্ব সীমান্ত রেলের ১৯ ট্রেনে অতিরিক্ত স্টপেজ ঘোষণ রেলের
    Next Article
    বঙ্গে চড়ছে পারদ! দোলে কেমন থাকবে বাংলার আবহাওয়া? লেটেস্ট আপডেট জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment