Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বেকারভাতা নিয়ে কমল চিন্তা! যুবশক্তির আবেদন কবে থেকে শুরু জেনে নিন

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পর রাজ্যের বেকার যুবদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের (Banglar Yuva Shakti) ঘোষণা হয়েছে। তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পের জায়গায় নতুন এই প্রকল্প (Government Scheme) শুরু হতে চলেছে। এবার বেকারভাতার আবেদন কবে থেকে শুরু হবে সেই নিয়ে সামনে এল বিরাট আপডেট।

    যুবশক্তির আবেদন কবে থেকে শুরু হচ্ছে | (Banglar Yuva Shakti)

    রাজ্য বাজেটের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী অক্টোবর মাস থেকে রাজ্যে যুবশক্তি ভরসা কার্ড চালু হবে। এবার সূত্র মারফত জানা গেল, অক্টোবর থেকেই এই প্রকল্পের আবেদন শুরু হতে পারে। সেক্ষেত্রে নভেম্বর থেকে টাকা দিতে পারে রাজ্য সরকার।

    আরও পড়ুনঃ ‘কারও বিরুদ্ধে মামলা থাকলেই…’! পাসপোর্ট নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

    জানিয়ে রাখি, যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প নিয়ে বিস্তর চর্চা-আলোচনা চললেও, এখনও অবধি সরকারের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। রাজ্যের তরফে অফিশিয়াল আপডেট আসার পরেই আবেদনের দিনক্ষণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে।

    এদিকে রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে, যুবশক্তির মাধ্যমে স্নাতক পাশ কর্মহীন যুবক-যুবতীদের মাসে মাসে ৩ হাজার টাকা ও অন্যান্য বেকার যুবক-যুবতীদের মাসে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে।

    Banglar Yuva Shakti(3)

    যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের জন্য আবেদনকারী যুবক-যুবতীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে, ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণ কর্মহীন হতে হবে সহ আরও একাধিক শর্ত রয়েছে। সেগুলি পূরণ করলেই টাকা দেবে সরকার।

    তৃণমূল আমলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করা হয়েছিল। এর মাধ্যমে মাসে মাসে ১৫০০ টাকা করে দিত তৎকালীন সরকার। বিজেপি ক্ষমতায় আসতেই এই প্রকল্পের নাম বদল করে রাখা হয়েছে যুবশক্তি ভরসা কার্ড। সেই সঙ্গেই বাড়ানো হয়েছে ভাতার পরিমাণ।

    Click here to Read More
    Previous Article
    'চোখের ডাক্তারের কথা বলে সেফ হেভেনে পালিয়ে যেতে চাইছে অভিষেক' বিস্ফোরক RitabrataBanerjee
    Next Article
    ‘কারও বিরুদ্ধে মামলা থাকলেই…’! পাসপোর্ট নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment