Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বেকার ভাতার ফর্মে ভুল তথ্য! এখনই জানুন সংশোধনের সম্পূর্ণ গাইডলাইন…

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: শেষ হয়েছে রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের আবেদনের প্রক্রিয়া (Yuva Sathi)। এই প্রকল্পে জমা পড়েছে প্রচুর আবেদন। তার মধ্যে জানা গিয়েছে, তাড়াহুড়ো করে ফর্ম ফিলাপ করতে গিয়ে বহু মানুষই তথ্যগত ভুল করেছেন অনেকেই। এর ফলে বহু মানুষই এই ফর্ম জমা নিয়ে চিন্তায় রয়েছেন। কারণ ভুল তথ্যসহ ফর্ম জমা দিলে ভবিষ্যতের সুবিধা পাওয়ার নিয়ে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। এমনকি বাতিল হয়েও যেতে পারে এই আবেদন পত্রটি।

    বেকার ভাতার ফর্মে ভুল তথ্য সংশোধনের নিয়ম জানুন (Yuva Sathi)

    এখনো পর্যন্ত নিয়ম অনুসারে পোর্টালে ফর্ম জমা দেওয়ার শেষ ধাপে স্ক্রিনে একটু সতর্কবার্তা আসে। যেখানে বলা হয়েছে একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে আর কোন পরিবর্তন করা যাবে না। অর্থাৎ ভুল তথ্যসহ একবার সাবমিট হয়ে গেলে আবেদনকারীরা নিজের থেকে অনলাইনে সেটিকে আর ঠিক করতে পারবেন না (Yuva Sathi)।

    Yuva Sathi know the rules for correcting incorrect information on unemployment benefit forms

    আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান, কেশরা-কাটজুরিডাঙ্গা হল্টে ট্রেন থামা শুরু, হাঁটাপথেই পৌঁছন মেডিক্যাল কলেজ

    তবে যে ভুলটি একেবারেই করবেন না যা হল অনলাইনে ভুল হওয়ার পর অনেকেই ভাবেন যে অন্য একটি মোবাইল নম্বর দিয়ে নতুন করে লগইন করে আবার সঠিক ফর্ম ফিলাপ করবেন। মনে রাখবেন আপনি মোবাইল নম্বর বদলালেও আপনার আধার কার্ডের নম্বর একই থাকছে। তাই যখনই আপনি দ্বিতীয়বার ফর্ম জমা দেবেন, সিস্টেম দুটি আবেদনকে ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করবে। যেখানে আবেদনপত্র বাতিল হবার সম্ভাবনা বেশি থাকে।

    এছাড়াও নির্দেশিকা অনুযায়ী, প্রার্থীরা সরাসরি অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিচ্ছিলেন এই ভুলটি করলে ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। যেখানে নতুন নিয়মে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, প্রতিটি ডকুমেন্ট অবশ্যই সেলফ-অ্যাটেস্টেড হতে হবে। অর্থাৎ প্রথমে আপনার অরিজিনাল ডকুমেন্টের জেরক্স বা ফটোকপি করান। সেই জেরক্সের নিচে নিজের সই করুন ও Self-Attested কথাটি লিখুন। তারপর সই করা কাগজটি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।

    অথবা যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, সর্বাধিক ৫ বছর অবধি, মাসে ১ হাজার ৫০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে (Yuva Sathi)।

    Click here to Read More
    Previous Article
    কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চরম আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের | Nitin Nabin
    Next Article
    জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর দাপট! কোথায় কত বাহিনী এল?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment