Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় সমস্যা! মিলছে না বার্থ-ডেথ সার্টিফিকেট, বিপাকে শত শত পরিবার

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) জন্ম ও মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। শেষকৃত্য হয়ে গেলেও মিলছে না ডেথ সার্টিফিকেট, আবার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এর ফলে পেনশন, ব্যাঙ্ক, বিমা, পাসপোর্ট-সহ একাধিক জরুরি কাজ আটকে যাচ্ছে। পুরসভার দাবি, কিছু নথি নিয়ে তদন্ত চলায় আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

    পুরসভায় (Kolkata Municipal Corporation) ডেথ সার্টিফিকেট পরিষেবা বন্ধ

    বাবার মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছিলেন শিলাদিত্য লাহিড়ি। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরও তিনি এখনও ডেথ সার্টিফিকেট পাননি। শুধু তাই নয়, যে অনলাইন লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার কথা, সেটিও এখনও তাঁর মোবাইলে পৌঁছয়নি।

    শিলাদিত্য জানান, বাবার শ্রাদ্ধের পর মাকে নিয়ে বেঙ্গালুরু ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ডেথ সার্টিফিকেট ছাড়া প্রয়োজনীয় কাজ করা সম্ভব নয়। তাই তাঁকে বাধ্য হয়ে কলকাতাতেই অপেক্ষা করতে হচ্ছে। শ্মশানে খোঁজ নিতে গেলে সেখান থেকে পুরসভায় (Kolkata Municipal Corporation) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে একটি ফোন নম্বর দিয়ে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

    একই সমস্যার মুখে পড়েছেন বালিগঞ্জের বাসিন্দা পরাগ সেনও। তাঁর এক আত্মীয়ের মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে। কেওড়াতলা শ্মশান থেকে তাঁকে শুধু শেষকৃত্যের খরচের রসিদ দেওয়া হয়েছে। পরে ডেথ সার্টিফিকেটের জন্য পুরসভার (Kolkata Municipal Corporation) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ডেথ সার্টিফিকেট না থাকলে মৃত ব্যক্তির পেনশন সংক্রান্ত কাজ, ফ্যামিলি পেনশন চালু করা, বিমার টাকা পাওয়া, ব্যাঙ্কের আমানত তোলা বা সম্পত্তি সংক্রান্ত নানা কাজ করা যায় না। ফলে বহু পরিবার এখন সমস্যায় পড়েছে।

    পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, কেওড়াতলা শ্মশানে প্রতিদিন প্রায় ৮০ থেকে ১০০টি এবং নিমতলা শ্মশানে ১০০ থেকে ১২০টি দেহ দাহ করা হয়। এছাড়া অন্যান্য শ্মশান মিলিয়ে কলকাতায় প্রতিদিন প্রায় ২৫০টি শেষকৃত্য হয়। কিন্তু জুলাইয়ের শেষ দিক থেকে কারও হাতে ডেথ সার্টিফিকেট পৌঁছাচ্ছে না বলে অভিযোগ।

    শুধু ডেথ সার্টিফিকেট নয়, একই অবস্থা বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিভিন্ন অফিসে প্রতিদিন বহু আবেদন জমা পড়লেও মানুষ সার্টিফিকেট হাতে পাচ্ছেন না। মানিকতলার বাসিন্দা রাজা সরখেল জানান, মেয়ের পাসপোর্ট নবীকরণের জন্য প্রায় এক মাস আগে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের আবেদন করেছিলেন। এখনও সেই নথি পাননি।

    পুর আধিকারিকদের বক্তব্য, জন্ম ও মৃত্যুর নথি সংক্রান্ত পোর্টাল বর্তমানে বন্ধ রয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় জমা পড়া কিছু জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে। সেই কারণেই পোর্টাল বন্ধ রাখা হয়েছে বলে দাবি।

    এদিকে প্রতিদিন পুরসভার সদর দপ্তর ও বিভিন্ন বোরো অফিসে সার্টিফিকেটের খোঁজে মানুষের ভিড় বাড়ছে। শুধু কলকাতা নয়, সল্টলেক-সহ রাজ্যের অন্য জায়গাতেও একই সমস্যা দেখা দিয়েছে।

    Kolkata Municipal Corporation Ward Delimitation May Raise Seats to 200 Before Civic Polls

    আরও পড়ুনঃ দুই দশকের নজির! একসঙ্গে ৮ নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট

    পুরসভার (Kolkata Municipal Corporation) একটি সূত্রের দাবি, আগামী ১০ আগস্টের মধ্যে পোর্টাল ফের চালু হতে পারে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। ফলে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

    Click here to Read More
    Previous Article
    দুই দশকের নজির! একসঙ্গে ৮ নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট
    Next Article
    ‘Application Under Process’ দেখে চিন্তায়? এর মানে কী, জেনে নিন !

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment