Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় পদক্ষেপ কেন্দ্রের! একাধিক ইলেকট্রনিক্স উপকরণের ক্ষেত্রে শুল্ক মকুব, দাম কমবে মোবাইল-ল্যাপটপের?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতকে (India) ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে একটি গ্লোবাল হাব হিসাবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে। এর পাশাপাশি, দেশীয় উৎপাদন যাতে বৃদ্ধি পায় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে। ঠিক এই আবহেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সরকার স্মার্টফোন (Smartphone) থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি এবং ল্যাপটপের মতো ডিভাইস তৈরিতে ব্যবহৃত ৩ টি সবথেকে প্রয়োজনীয় যন্ত্রাংশের ওপর বেসিক কাস্টমস ডিউটি (Basic Customs Duty) সম্পূর্ণভাবে মুকুব করেছে। সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জেরে আগামী সময়ে দেশে ইলেকট্রনিক্স পণ্যের দাম ব্যাপকভাবে কমতে পারে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হতে পারবেন সাধারণ গ্রাহকরা।

    ভারতকে (India) ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলতে চায় সরকার:

    অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি: জানিয়ে রাখি যে, অর্থ মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, লিথিয়াম-আয়ন সেল উৎপাদনে ব্যবহৃত বেশ কিছু বিশেষ যন্ত্রপাতি ও সরঞ্জামকে শুল্কমুক্ত করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে পাউডার ড্রায়ার, অটোমেটিক ফিডিং ও ব্লেন্ডিং সিস্টেম, স্লারি ট্রান্সফার সিস্টেম, টেস্টিং মেশিন, অটো-প্যাকিং সিস্টেম, স্ট্যাকিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ক্যাথোড এবং অ্যানোড কাটিং মেশিন, হাই ভ্যাকুয়াম পাম্প এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম। এছাড়াও, ডিসপ্লে অ্যাসেম্বলি এবং ইন্ডাক্টর কয়েল মডিউল তৈরিতে ব্যবহৃত অত্যাবশ্যকীয় উপকরণের ওপরেও আর কাস্টমস ডিউটি ​​আরোপ করা হবে না।

    The Centre has waived customs duty on several electronic items in India.

    PLI স্কিম আরও গতি পাবে: সরকারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ তথা PLI স্কিমের অধীনে দেশীয় ইলেকট্রনিক্স উৎপাদনকে উৎসাহিত করার সরকারি প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই শুল্ক ছাড়ের সবচেয়ে বড় সুবিধা হবে যে এটি ভারতীয় প্রযুক্তি শিল্পের বিদেশি আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। এছাড়াও, স্থানীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের নিজস্ব ইলেকট্রনিক্স ইকোসিস্টেমকে অত্যন্ত শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলবে।

    আরও পড়ুন: Jio নাকি Vi, ১৮৯ টাকায় কোন সংস্থা দিচ্ছে সবথেকে লাভজনক রিচার্জ প্ল্যান?

    নতুন সিদ্ধান্তটি ২০২৯ সালের মার্চ মাস পর্যন্ত কার্যকর থাকবে: অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, যন্ত্রাংশের ওপর এই উল্লেখযোগ্য শুল্ক ছাড় ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত বৈধ থাকবে। এর মানে হল, আগামী কয়েক বছর ধরে টেক সংস্থাগুলি ভারতে উৎপাদনের জন্য এই বিপুল কর ছাড় পেতে থাকবে।

    আরও পড়ুন: ভারতের ব্রহ্মসেই ভরসা ইন্দোনেশিয়ার! চুক্তিতে সিলমোহর, শুরু হবে UPI পরিষেবাও

    মোবাইল ও ল্যাপটপের দামের ওপর এর কী প্রভাব হবে: অনুমান করা হচ্ছে, সরকারের এই সিদ্ধান্ত ইলেকট্রনিক্স কোম্পানিগুলির উৎপাদন খরচ কমাবে। কোম্পানিগুলি যখন কম দামে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ পাবে, তখন ভবিষ্যতে মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি ও ল্যাপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের দাম কমার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে, এই মূল্যহ্রাস তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হবে কি না, তা কোম্পানিগুলির খরচ এবং বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে। উল্লেখ্য যে, সরকার দীর্ঘদিন ধরে ভারতকে একটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এমতাবস্থায় ,এই শুল্ক ছাড় স্থানীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে এবং দেশীয় ভ্যালু এডিশনকেকে উৎসাহিত করতে সাহায্য করবে। এছাড়াও, এই পদক্ষেপ নতুন কারখানা স্থাপন এবং বিনিয়োগ আকর্ষণেও প্রত্যক্ষভাবে সাহায্য করতে পারে।

    Click here to Read More
    Previous Article
    অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তিতে কালীঘাট তৃণমূল! টাকা ব্যবহার নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের
    Next Article
    'Nevermind' ছবির হল ভিজিটে চৈতি ও অমর্ত্য

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment