Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বারবার ভূমিকম্পে কাঁপছে সিকিম! কম্পনে দুলল উত্তরবঙ্গ, আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার ফের আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম (Sikkim Earthquake) সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এমন কি কলকাতাতেও এই কম্পনের অনুভূতি হয় বলে জানা গিয়েছে। জানা যায় কম্পনের উৎপত্তিস্থল হল সিকিম। তাছাড়া বৃহস্পতিবার সকালে কেঁপে ওঠে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৬। এই কম্পনের ফলে পাহাড়ে বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

    সিকিমে ভূমিকম্পের ঝাঁকুনি! উত্তরবঙ্গে বাড়ল আতঙ্ক (Sikkim Earthquake)

    প্রসঙ্গত চলতি মাসের শুরুতেই ধারাবাহিকভাবে ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিকিমের মাটি (Sikkim Earthquake)। যা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়েছিল। এর ফলে ফের আরেকবার এই কম্পন অনুভূতি হওয়ায় যথারীতি আতঙ্কিত রয়েছে পর্যটক থেকে শুরু করে সেখানকার স্থানীয় মানুষেরা। তবে বৃহস্পতিবার এর ভূমিকম্পের প্রভাব পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে।

    Sikkim Earthquake increased the panic in North Bengal

    আরও পড়ুন: শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে সময় কাটাতে চান? ঘুরে আসুন উত্তরবঙ্গের এই গ্রাম থেকে

    জানা যায়, বৃহস্পতিবার এর ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূতি হয়েছে দার্জিলিং শিলিগুড়ি ও জলপাইগুড়ির একাধিক জেলায়। যা নিয়ে স্থানীয় মানুষেরা যথারীতি আতঙ্কে রয়েছে। বহু মানুষই বাড়ি এবং কর্মস্থল থেকে বেরিয়ে রাস্তায় নেমে এসেছে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    সূত্রের খবর, বৃহস্পতিবার সাড়ে ১১টা নাগাদ সিকিমের গিয়ালশিং এলাকায় এই কম্পন প্রথম অনুভূতি হয়। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৪.৬। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এর ফলে উত্তরবঙ্গের একাধিক জায়গায় এই কম্পন অনুভূতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

    তবে বলে রাখা প্রয়োজন, লাগাতার কম্পন অনুভব হওয়ায় বিপদজনক পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ইতিমধ্যে সিকিমের বিপর্যয় মোকাবিলা দপ্তর মক ড্রিল শুরু হয়েছে। তবে বিগত কয়েকদিন আগে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। যেখানে ভূমিকম্পের সময় স্ট্যান্ডার্ড ভূমিকম্প সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে আবেদন করা হয়। এমনকি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে রাজ্য জুড়ে স্কুলগুলিতে চলছে সচেতন মূলক কর্মসূচি। তবে বারবার কেন সিকিমে ভূমিকম্প হচ্ছে তা নিয়েও ইতিমধ্যে নানা রকমের পর্যালোচনা করা হচ্ছে (Sikkim Earthquake)।

    Click here to Read More
    Previous Article
    বঙ্গে ভোটের আগে ২৩ পুলিশ অফিসারের বদলি! পূর্ব মেদিনীপুরের দায়িত্বে পারিজাত
    Next Article
    চিনা স্মার্টফোনে আর নেই ভরসা? প্রথমবারের মতো ভারতে কমল চাহিদা, সামনে এল কারণ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment