Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বালুরঘাট-হলদিবাড়ি সংযোগ আরও মজবুত, রুট সম্প্রসারণ দুই গুরুত্বপূর্ণ ট্রেনের—জেনে নিন সময় ও স্টপেজ

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: বালুরঘাট বাসীদের জন্য সুখবর। কারণ, হলদিবাড়ি স্টেশনে দাঁড়াবে একাধিক এক্সপ্রেস ট্রেন (। এমনটাই জানাচ্ছি রেল কর্তৃপক্ষ। আজকের প্রতিবেদনে রইল, বালুরঘাট স্টেশনে কোন কোন ট্রেন দাঁড়াবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য। জেনে নিন বিস্তারিত (Indian Railways)।

    বালুরঘাট থেকে সরাসরি হলদিবাড়ি পর্যন্ত বাড়ল ট্রেনের রুট (Indian Railways)

    উত্তরবঙ্গের রেল যোগাযোগ আরও মজবুত করার জন্য বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। রেলমন্ত্রকের অনুমোদন অনুযায়ী, বালুরঘাট-শিলিগুড়ি ও বালুরঘাট-বামনহাট এক্সপ্রেস রুট বাড়িয়ে হলদিবাড়ি পর্যন্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থা মজবুত হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Indian Railways route extended from Balurghat to Haldibari

    আরও পড়ুন: দু’দিনের ছুটির জন্য পারফেক্ট! জঙ্গল-নদী-পাহাড়ে ঘেরা এই গন্তব্যে ঘুরে এলেই বুঝবেন

    জানা যায়, ১৫৪৬৩/১৫৪৬৪ বালুরঘাট–শিলিগুড়ি এক্সপ্রেস এখন থেকে সম্প্রসারিত রুটে হলদিবাড়ি পর্যন্ত যাবে। নতুন অংশে নিউ জলপাইগুড়ি, বেলাকোবা ও জলপাইগুড়ি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ থাকবে।

    এছাড়াও এই ট্রেনটি প্রতিদিন চলবে বলে জানানো হয়েছে। একইভাবে ১৫৪৬৭/১৫৪৬৮ শিলিগুড়ি–বামনহাট এক্সপ্রেসকেও হলদিবাড়ি পর্যন্ত বাড়ানোর অনুমোদন মিলেছে। এই ট্রেনও দৈনিক চলবে এবং নিউ জলপাইগুড়ি, বেলাকোবা ও জলপাইগুড়ি স্টেশনে যাত্রী ওঠানামার সুযোগ থাকবে।

    পাশাপাশি খুব তাড়াতাড়ি সুবিধাজনক তারিখ ঘোষণা করে পরিষেবা চালু করা হবে। প্রয়োজনে উদ্বোধনী ট্রেন বিশেষ পরিষেবা হিসেবেও চালানো হতে পারে। সীমান্ত লাগোয়া হলদিবাড়ি স্টেশন দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

    এই জন্য উত্তরবঙ্গের বাসিন্দাদের যাতায়াতেও আসবে বাড়তি সুবিধা।স্থানীয়দের মতে, এই সিদ্ধান্ত বাণিজ্য, পর্যটন ও সীমান্তবর্তী এলাকার সামগ্রিক উন্নয়নে ভালো প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    কতদিন পর রান্নার গ্যাস বুকিং করতে পারবেন? মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নতুন নিয়ম ভারতে
    Next Article
    চারধাম যাত্রার প্রস্তুতি শুরু, রেজিস্ট্রেশন চালু—কীভাবে অনলাইনে আবেদন করবেন জানুন ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment