Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আয়ুষ্মান থেকে চাকরি, প্রথম বৈঠকেই একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক করল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। আর সেই প্রথম বৈঠক থেকেই একাধিক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধি থেকে শুরু করে আয়ুষ্মান ভারতে রাজ্যের যোগদান, বিএসএফকে জমি হস্তান্তর, এমনকি পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দ্রুত প্রশাসনিক পরিবর্তনের কাজ শুরু করতে চাইছে নতুন সরকার।

    শুভেন্দুর (Suvendu Adhikari) সরকারের প্রথম ক্যাবিনেটে ৬ বড় সিদ্ধান্ত

    ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, বাংলার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি নির্বাচন কমিশন, ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, সংবাদমাধ্যম এবং ভোটে অংশ নেওয়া সমস্ত রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিন বিজেপির ৩২১ জন কর্মীর মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁদের স্মরণ করে তিনি জানান, নিহতদের পরিবারের পাশে থাকবে সরকার। সেই সব ঘটনার বিচারও হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

    রাজ্যের নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়েছে। আজ থেকেই সেই কাজ শুরু হবে এবং আগামী ৪৫ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

    সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে অন্যতম, পশ্চিমবঙ্গ এবার আয়ুষ্মান ভারতে যোগ দিচ্ছে। খুব দ্রুত কেন্দ্রের সঙ্গে প্রয়োজনীয় চুক্তির কাজ সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও ও বিশ্বকর্মা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পেও যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।

    প্রশাসনিক ক্ষেত্রেও বদল আনার ইঙ্গিত মিলেছে। এতদিন রাজ্যের IAS, IPS ও WBCS অফিসারদের কেন্দ্রীয় প্রশিক্ষণে পাঠানোর অনুমতি মিলত না বলে অভিযোগ ছিল। এবার সেই নিয়ম বদল করে অন্য রাজ্যের মতো এখানেও কেন্দ্রীয় ট্রেনিংয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আইনশৃঙ্খলার ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এতদিন পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা বা BNS কার্যকর হয়নি। এখন থেকে রাজ্যে নতুন এই আইন মেনেই প্রশাসনিক কাজ চলবে।

    What issues Suvendu Adhikari will be discussed in the cabinet meeting?

    আরও পড়ুনঃ মাসে ২৫০০ টাকা! আজই লঞ্চ হতে পারে মহিলাদের জন্য সরকারের বড় প্রকল্প

    সরকারি চাকরিপ্রার্থীদের জন্যও বড় স্বস্তির খবর এসেছে। ২০১৫ সালের পর থেকে নতুন নিয়োগ না হওয়ায় চাকরির পরীক্ষার বয়সসীমার ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনই মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, আগামী সোমবার ফের ক্যাবিনেট বৈঠক হবে। সেই বৈঠকে ডিএ এবং নতুন বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    ‘তোমাদের ঘর ছাড়া..’, মন্ত্রী হয়েই কাকে নিশানা দিলীপের?
    Next Article
    ‘DA ও বেতন কমিশন..,’ ক্ষমতায় এসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সরকারি কর্মচারীদের বিরাট আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment