Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করছেন? এইসব কারণে বাতিল হতে পারে, জেনে রাখুন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মানুষও এবার আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) সুবিধা পাবে। বিজেপি ক্ষমতায় আসার পরেই রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। সদ্য সমাপ্ত জনকল্যাণ শিবিরে সবচেয়ে বেশি এই যোজনাতেই আবেদন জমা পড়েছে। তবে অনেকেই হয়তো জানেন না, ছোট্ট কিছু ভুলের জন্যেও আয়ুষ্মান কার্ডের (Ayushman Card) আবেদন বাতিল হয়ে যেতে পারে।

    কী কী কারণে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন বাতিল হতে পারে? | (Ayushman Card)

    কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি রেজিস্টার্ড হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন কার্ড হোল্ডাররা। তবে যারা নতুন করে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করছেন, তাঁদের কয়েকটি জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত। নাহলে আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

    আরও পড়ুনঃ রেলের উচ্ছেদের নোটিশে স্থগিতাদেশ! হাইকোর্টের পুনর্বাসন-নির্দেশে স্বস্তিতে একাধিক পরিবার

    আয়ুষ্মান কার্ডের আবেদন করার সময় এনএইচএ পোর্টালে যে তথ্য দেওয়া রয়েছে সেদিকে নজর রাখতে হবে। সেই তথ্য আবেদনকারীর আধার কার্ডের তথ্যের সঙ্গে মিলছে কিনা তা দেখা জরুরি। এই দুই তথ্য আলাদা হলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।

    একইসঙ্গে এনএইচএ পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, আধার কার্ডে দেওয়া বাড়ির ঠিকানা ও এনএইচএ পোর্টালে দেওয়া ঠিকানা আলাদা হলে আবেদন বাতিল হতে পারে এবং আধার কার্ডে দেওয়া জন্মতারিখ ও আয়ুষ্মান কার্ডের আবেদনে দেওয়া জন্মতারিখ আলাদা হলে আবেদন বাতিল হতে পারে।

    Ayushman Card

    এছাড়া অনেক সময় অনেকের বাবার নামে ফারাক থেকে যায়। অর্থাৎ আধার কার্ডে দেওয়া নাম ও বানানের সঙ্গে অন্য নথিতে দেওয়া নাম বা বানানের ফারাক থাকে। এর জন্যেও আয়ুষ্মান কার্ডের আবেদন বাতিল হয়ে যেতে পারে।

    তাই আয়ুষ্মান কার্ডের আবেদন করার সময় অবশ্যই এই বিষয়গুলির দিকে নজর রাখা উচিত। নাহলে সামান্য ভুলের কারণেও সম্পূর্ণ আবেদন বাতিল হয়ে যেতে পারে।

    Click here to Read More
    Previous Article
    সাময়িক স্বস্তি! হাইকোর্ট থেকে নুঙ্গির হকার উচ্ছেদের অন্তর্বর্তী স্থগিতাদেশ আনলেন সায়ন ব্যানার্জি
    Next Article
    অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল হলেও কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে? জেনে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment