Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আয়ুষ্মান কার্ড হারালেও চিন্তা নেই! মিলবে ৫ লাখের ফ্রি চিকিৎসা, কী করতে হবে জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাতেও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) কাজ চালু হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের পরিষেবা শুরু হবে। এই আবহে অনেকের প্রশ্ন, কোনও কারণে যদি আয়ুষ্মান কার্ড (Ayushman Card) হারিয়ে যায়, তাহলে কি এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না? এক্ষেত্রে বলে রাখি, কার্ড হারিয়ে বা চুরি হয়ে গেলেও প্রকল্পের সুবিধা বন্ধ হয় না।

    আয়ুষ্মান কার্ড হারিয়ে গেলে কী করতে হবে | (Ayushman Card)

    আয়ুষ্মান ভারত যোজনার উপভোক্তাদের তথ্য সরকারের ডিজিটাল ডেটাবেসে সংরক্ষিত থাকে। সেক্ষেত্রে কার্ড হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের অধীন নিবন্ধিত কোনও হাসপাতাল বা নার্সিংহোমে যেতে হবে।

    আরও পড়ুনঃ কন্যারত্ন প্রকল্পে কন্যাশ্রীর দ্বিগুণ টাকা! স্কুলছাত্রীরা কত করে পাবে? জানালেন মুখ্যমন্ত্রী

    সেখানে পৌঁছে সোজা আয়ুষ্মান মিত্র হেল্পডেস্কে যেতে হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মী উপভোক্তার পরিচয় যাচাই করবেন। এক্ষেত্রে সাধারণত আধার কার্ড, আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দরকার হয়। পাশাপাশি বায়োমেট্রিক ভেরিফিকেশনেরও প্রয়োজন হতে পারে।

    তথ্য সঠিক হলে সংশ্লিষ্ট উপভোক্তার চিকিৎসার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয় ও আয়ুষ্মান কার্ড ছাড়াই ক্যাশলেস চিকিৎসার সুবিধা শুরু হয়ে যায়। এছাড়া কেউ চাইলে বাড়ি বসে খুব সহজেই ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোডও করতে পারেন।

    Ayushman Card

    এর জন্য উপভোক্তাকে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে ধাপে ধাপে ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নিতে হবে।

    এদিকে শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বাত মুখোপাধ্যায় জানান, আগামী ১৬ অগাস্ট, আয়ুষ্মান দিবস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনার পরিষেবা শুরু হয়ে যাবে। বাংলার দেড় কোটি পরিবারের ছয় কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা বাদ যাবেন, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে বলে রাখি, দুই সরকারি প্রকল্পেই বছরে ৫ লাখ টাকা অবধি ফ্রি চিকিৎসার সুবিধা পাবেন উপভোক্তারা।

    Click here to Read More
    Previous Article
    বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে বজবজ পুরসভায় কনজারভেন্সি ডিপার্টমেন্টের কর্মীদের বিক্ষোভ
    Next Article
    কন্যারত্ন প্রকল্পে কন্যাশ্রীর দ্বিগুণ টাকা! স্কুলছাত্রীরা কত করে পাবে? জানালেন মুখ্যমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment