Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিনামূল্যে মিলবে LPG কানেকশন! উজ্জ্বলা যোজনায় কীভাবে আবেদন করবেন, জানুন পদ্ধতি

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে একটি এলপিজি কানেকশন নিতে গেলে ভালো টাকা খরচ হয়। ফলে ইচ্ছা থাকলেও অনেকে তা নিতে পারেন না। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। চালু করা হয়েছে পিএম উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana)। এই সরকারি প্রকল্পে বিনামূল্যে এলপিজি কানেকশন (Free LPG Connection) পাওয়া যায়।

    পিএম উজ্জ্বলা যোজনায় আবেদন পদ্ধতি | (PM Ujjwala Yojana)

    দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিও যাতে এলপিজি কানেকশন নিতে পারে সেই জন্য পিএম উজ্জ্বলা যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে যেমন বিনামূল্যে এলপিজি কানেকশন পাওয়া যায়, তেমনই গ্রাহকরা গ্যাস রিফিলের ক্ষেত্রে ভর্তুকির সুবিধাও পান। সবচেয়ে বড় বিষয় হল, এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আবেদনও বেশ সহজ।

    আরও পড়ুনঃ মাছ-ডিম ছেড়ে মিড ডে মিলে বিরিয়ানি! পড়ুয়াদের আবদারে স্কুলে এলাহি আয়োজন

    পিএম উজ্জ্বলা যোজনায় অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যায়। অনলাইনের ক্ষেত্রে উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দ মতো গ্যাস সংস্থা নির্বাচন করতে হবে। এরপর ফর্ম ফিল আপ করে জমা করে দিতে হবে।

    এছাড়া কেউ অফলাইনে আবেদন করতে চাইলে নিকটবর্তী এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আবেদন জানাতে পারেন। পাশাপাশি কমন সার্ভিস সেন্টার তথা সিএসসির মাধ্যমেও আবেদন জানানো যায়।

    এই সরকারি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নথিপত্র দরকার হয়। যেমন- আবেদনকারীর আধার কার্ড, আধারের সঙ্গে লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড। পাশাপাশি রেশন কার্ড সহ পরিবারের অন্যান্য সদস্যদের আধার কার্ড হাতের কাছে রাখা উচিত। এগুলির সঙ্গে আরও বেশ কিছু নথিপত্র লাগতে পারে।

    PM Ujjwala Yojana

    পিএম উজ্জ্বলা যোজনার আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া মাপকাঠি অনুযায়ী, আবেদনকারীকে মহিলা ও ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে। সেই সঙ্গেই আবেদনকারীর পরিবারের নামে আগে থেকে কোনও এলপিজি কানেকশন থাকা যাবে না।

    এগুলির পাশাপাশি পিএম উজ্জ্বলা যোজনার আবেদনের ক্ষেত্রে আরও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেগুলি পূরণ হলেই এই সরকারি প্রকল্পের আবেদন করা যাবে।

    Click here to Read More
    Previous Article
    বিজেপি সরকারের আমলে প্রথম চলচ্চিত্র উৎসব, KIFF-এর দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
    Next Article
    তিরঙ্গা সাজে সেজে উঠছে রেড রোড

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment