Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আত্মনির্ভরতার নয়া নজির! লং-রেঞ্জ মিসাইল তৈরি করবে আদানি গ্রুপ, এই রাজ্যে ২,৫০০ কোটির বিনিয়োগ

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
    রবিবার মধ্যপ্রদেশের শিবপুরীতে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস (Adani Group) দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাইভেট-সেক্টর মিসাইল ইকোসিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ‘আত্মনির্ভর ভারত’ (Atmanirbhar Bharat) কর্মসূচির অধীনে আদানি গ্রুপের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এটিকে একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস (Adani Defence and Aerospace) জানিয়েছে যে, এই ইন্টিগ্রেটেড ফেসিলিটি কাঁচামাল থেকে শুরু করে মিশনের জন্য প্রস্তুত মিসাইল সিস্টেম উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়াকে এক ছাদের নিচে নিয়ে আসবে। যা ভারতের প্রাইভেট সেক্টরে এই প্রথম হবে। এই প্রকল্পে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

    লং-রেঞ্জ মিসাইল তৈরি করবে আদানি গ্রুপ (Adani Group):

    ভারতের দেশীয় ডিফেন্স প্রোডাকশন ক্ষমতা আরও শক্তিশালী হবে: এই প্রসঙ্গে আদানি এন্টারপ্রাইজের পরিচালক জিৎ আদানি বলেন, ‘এই ফেসিলিটি কাঁচামাল এবং মিশনের জন্য প্রস্তুত মিসাইলগুলিকে একই ছাদের তলায় নিয়ে আসবে। যা পাবলিক সেক্টরের বাইরে একটি যুগান্তকারী উদ্যোগ।’ জানিয়ে রাখি , শিবপুরী কমপ্লেক্সে মিডিয়াম ও লং-রেঞ্জের মিসাইল সিস্টেম তৈরি করা হবে। এতে কম্পোজিট প্রোপেল্যান্টের পাশাপাশি টিএনটি এবং বিস্ফোরক-গ্রেড মেটিরিয়াল তৈরির সুবিধাও থাকবে। যার ফলে ভারতের দেশীয় ডিফেন্স প্রোডাকশন ক্ষমতা আরও শক্তিশালী হবে।

    This Adani Group company will manufacture long-range missiles.

    আগামী ৩ বছরে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে: জিৎ আদানি আরও জানিয়েছেন যে, কোম্পানি এই প্রকল্পে আগামী ৩ বছরে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। তিনি বলেন, ‘এই বিনিয়োগের মাধ্যমে ৫,০০০ মানুষের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ৫০ টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (MSME) একটি অনন্য সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত করা হবে।’ কোম্পানির মতে, এই নতুন কারখানাটি গোয়ালিয়রে তাদের বিদ্যমান প্রতিরক্ষা ডিফেন্স মেনুফ্যাকচারিং অপারেশনসকে আরও শক্তিশালী করবে। যেখানে তারা লাইট মেশিনগান থেকে শুরু করে অ্যাসল্ট রাইফেল এবং কারবাইন তৈরি করে।

    আরও পড়ুন: বাড়িতে সঞ্চিত সোনা করে দেবে মালামাল! কীভাবে মিলবে কেন্দ্রের গোল্ড মনিটাইজেশন স্কিমের সুবিধা?

    আমেথা ও কাইমোর সিমেন্ট প্ল্যান্টে ৪,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ: জিৎ আদানি জানিয়েছেন যে, আদানি গ্রুপ ইতিমধ্যেই কাটনি জেলার আমেথা এবং কাইমোর সিমেন্ট প্ল্যান্টে ৪,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। এছাড়াও, আদানি পাওয়ার বর্তমানে মধ্যপ্রদেশে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে এবং ৫,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্প চলমান রয়েছে। জিৎ ধর থেকে শুরু। করেরতলাম ও উজ্জয়িনে চলমান বায়ু শক্তি প্রকল্পগুলির পাশাপাশি উজ্জয়িনীতে প্রস্তাবিত সিমেন্ট প্ল্যান্ট এবং সম্প্রতি গুনাতে চালু হওয়া ১,০৬০ কোটি টাকার সিমেন্ট প্রকল্পের কথাও উল্লেখ করেন।

    আরও পড়ুন: ১৯,০০০ কোটির ক্ষতি সত্ত্বেও ভারতের সবথেকে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ! প্রথম দশে রয়েছে কারা?

    মধ্যপ্রদেশে আদানি গ্রুপ ১.১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে: জানিয়ে রাখি যে, গত বছর ভোপালে সম্পন্ন হওয়া গ্লোবাল ইনভেস্টরস সামিটে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিওই রাজ্যে হাইড্রো পাম্প স্টোরেজ থেকে শুরু করে সিমেন্ট, খনি, স্মার্ট মিটার এবং তাপবিদ্যুৎ প্রকল্পে ১.১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন। এছাড়াও, ২০৩০ সালের মধ্যে ১.২ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যও নেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    দিল্লি এখন মাত্র ৬ ঘন্টার পথ, বাংলায় নতুন প্রকল্পের ঘোষণা রেলের
    Next Article
    Instagram থেকে দ্রুত সরাতে হবে শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত বিজ্ঞাপন, Meta-কে ৭ দিনের আল্টিমেটাম সরকারের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment