Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও কমল নম্বর, শীর্ষস্থান খুইয়ে একধাক্কায় তলানিতে বিদ্যা ব্যানার্জী, কার দখলে গেল প্রথম স্থান?

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। একাধিক কারণে সিরিয়ালগুলির নম্বর কম থাকলেও টিআরপির ওঠাপড়া লেগেই রয়েছে। এ সপ্তাহে একাধিক চমক রয়েছে টিআরপি লিস্টে। হাড্ডাহাড্ডি টক্কর চলেছে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে। কে এগোলো আর কেই বা পিছিয়ে গেল?

    পরপর চমক টিআরপি (TRP) তালিকায়

    এ সপ্তাহে প্রথম স্থান দখল করেছে জি বাংলার ‘পরিণীতা’। রায়ান পারুলের গল্প ৬.৪ টিআরপি তুলেছে এ সপ্তাহে। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.৩। এরপরেই রয়েছে এবারের টিআরপি তালিকার প্রথম বড় চমক।

    Zee Bangla and star jalsha serial trp list

    নম্বর কমল জলসার মেগার: একধাক্কায় নম্বর বাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে জোয়ার ভাঁটা। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.১। তবে গত বারের টিআরপি (TRP) টপার বিদ্যা ব্যানার্জী এবার নেমে গিয়েছে চতুর্থ স্থানে। ৬.০ পয়েন্ট নিয়ে চার নম্বরে জায়গা করেছে বিদ্যা ব্যানার্জী এবং রাঙামতি তীরন্দাজ।

    চলছে জোর টক্কর: পাঁচে জায়গা পেয়েছে ও মোর দরদিয়া। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৫.৮। ষষ্ঠ স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’ এবং তারে ধরি ধরি মনে করি’। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪।

    আরও পড়ুন : ব্লু লাইনে বিপ্লব, বিদ্যুৎ বিভ্রাট বা আত্মহত্যার ঘটনাতেও আর দাঁড়িয়ে পড়বে না মেট্রো

    বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

    প্রথম- পরিণীতা (৬.৪)

    দ্বিতীয়- পরশুরাম (৬.৩)

    তৃতীয়- জোয়ার ভাঁটা (৬.১)

    চতুর্থ- রাঙামতি তীরন্দাজ, বিদ্যা ব্যানার্জী (৬.০)

    পঞ্চম- ও মোর দরদিয়া (৫.৮)

    ষষ্ঠ- তারে ধরি ধরি মনে করি, আমাদের দাদামণি (৫.৪)

    সপ্তম- লক্ষ্মী ঝাঁপি (৫.২)

    অষ্টম- চিরসখা, চিরদিনই তুমি যে আমার (৪.৮)

    নবম- বেশ করেছি প্রেম করেছি (৪.৭)

    দশম- কুসুম (৪.২)

    আরও পড়ুন : বিয়ের পরেই কাজের মুডে রণজয়, নতুন সিরিয়ালে নায়িকা হচ্ছেন কে?

    এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।

    Click here to Read More
    Previous Article
    নির্বাচনের প্রাক্কালে নদীয়ার নামী ব্যবসায়ীর বাড়ি-কারখানায় আয়কর হানা! এলাকায় চাঞ্চল্য
    Next Article
    কুসুমের পরিবর্তে বেরিয়ে এল প্লাস্টিক? নকল ডিম বিক্রি হচ্ছে বাজারে? #PlasticEggs #banglahunt

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment