Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাসে ১০ হাজারের বেশি আয়? মিলবে না অন্নপূর্ণার ৩০০০ টাকা, জেনে নিন সব শর্ত

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা কবে মিলবে, কারা পাবেন আর কারা পাবেন না, এই প্রশ্ন এখন অনেকেরই। বিশেষ করে যাঁরা আবেদন করার পরেও এখনও টাকা পাননি, তাঁদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই কারণেই সরকার এবার স্পষ্ট করে জানিয়েছে, কোন শর্তে ৩ হাজার টাকার ভাতা মিলবে, কারা এই প্রকল্পের বাইরে থাকবেন এবং অগাস্ট মাসে কার অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

    অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) : কারা পাবেন, কারা পাবেন না?

    অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে।

    কারা পাবেন না অন্নপূর্ণার ৩ হাজার টাকা?

    • মাসে ১০ হাজার টাকার বেশি আয় হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
    • পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলে আবেদন বাতিল হতে পারে।
    • অন্য কোনও সরকারি প্রকল্পে একই ধরনের আর্থিক সুবিধা পেলে অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে না।
    • স্বামী বা পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করলে এই প্রকল্পের আওতায় আসা যাবে না।

    কারা পাবেন অন্নপূর্ণার টাকা?

    • প্রতিবন্ধী ভাতা পাওয়া ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
    • প্রধানমন্ত্রী কিষান যোজনার উপভোক্তারাও অন্নপূর্ণার টাকা পাবেন।
    • গ্রামীণ এলাকার মহিলাদের তিনটির বেশি ঘর থাকলেও আবেদন গ্রহণ করা হবে।
    • ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
    • ২৫ থেকে ৬০ বছর বয়সী বিধবারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন, তবে তাঁরা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

    সরকারি তথ্য অনুযায়ী, জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পেয়েছিলেন। জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে ১ কোটি ১৯ লক্ষে পৌঁছায়। এবার অগাস্টে আরও বেশি সংখ্যক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছবে বলে জানিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে। যাঁরা আগে টাকা পেয়েছেন, তাঁদের পাশাপাশি নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়া হবে। তবে ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করা থাকতে হবে এবং আবেদনে কোনও ভুল বা ত্রুটি থাকা চলবে না।

    আর যাঁরা ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাঁদের নথি এখনও যাচাই করা হচ্ছে। তাই তাঁরা অগাস্ট মাসে টাকা পাবেন না। সরকার জানিয়েছে, এই আবেদনগুলির যাচাই শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

    How many women from one family will get Annapurna Yojana check Government guideline

    আরও পড়ুনঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জোড়া বিতর্ক! শমীক হামলা মামলায় অভিযোগ, মাটি কাটার কাণ্ডে তদন্তের নির্দেশ আদালতের

    এছাড়া অক্টোবর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সরকার জানিয়েছে, প্রকল্প নিয়ে কোনও বিভ্রান্তিতে না গিয়ে সরকারি নির্দেশিকার উপরেই ভরসা করা উচিত।

    Click here to Read More
    Previous Article
    এনআরএসে নার্সের রহস্য মৃ*ত্যু, কোনও মানসিক চাপ ছিল? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
    Next Article
    নাচের তালেই জমবে গল্প, টলিউডের প্রথম ডান্স ফিল্মে জন-ওম-স্যান্ডি? চড়ছে জল্পনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment