Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চিকিৎসার জন্য একাধিক শহরে ফ্রি যাত্রা, সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাচ্ছে ট্রেনের নিয়ম

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : অ্যাসিড হামলায় আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে যাতায়াতের অনুমতি নিয়ে আর যাতে হয়রানির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। চিকিৎসার প্রয়োজনে একাধিক শহরে যেতে হলে বর্তমান নিয়মে যে জটিলতা তৈরি হচ্ছে, তা দূর করতে কেন্দ্রকে নতুন নীতি প্রণয়নের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    চিকিৎসা ক্ষেত্রে যাতায়াতে সুপ্রিম কোর্টের (Supreme Court) বড় নির্দেশ

    সুপ্রিম কোর্টের শুনানিতে রেলের পক্ষ থেকে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, বর্তমানে অ্যাসিড হামলার শিকার ব্যক্তিরা তাঁদের বাড়ি থেকে চিকিৎসার জন্য নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ট্রেনে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পান। কিন্তু আবেদনকারী এনজিওর হয়ে আদালতে সওয়াল করা আইনজীবী জানান, বিনামূল্যে যাতায়াতের অনুমতি একটি নির্দিষ্ট গন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। ফলে চিকিৎসার প্রয়োজনে যদি কাউকে একাধিক শহর বা হাসপাতালে যেতে হয়, তা হলে প্রতিটি গন্তব্যের জন্য আলাদা করে অনুমতি নিতে হয়।

    প্রসঙ্গত, এদিন শুনানিতে উঠে আসে হিমাচল প্রদেশের এক অ্যাসিড আক্রান্ত মহিলার কথা। অস্ত্রোপচারের জন্য তাঁকে হিমাচল প্রদেশ থেকে তামিলনাড়ু যেতে হয়েছিল। পরবর্তী সময়ে স্কিন গ্রাফটের প্রয়োজন হওয়ায় মুম্বই যেতে হয় তাঁকে। আবার আদালতের শুনানিতে হাজির হওয়ার জন্য দিল্লিতেও যেতে হয়েছিল। কিন্তু রেলের প্রচলিত নিয়মে কেবল হিমাচল প্রদেশ থেকে তামিলনাড়ু যাওয়ার অনুমতিই ছিল তাঁর কাছে।

    এর ফলে প্রতিটি হাসপাতালের জন্য পৃথক চিঠি সংগ্রহ করতে হয়েছে ওই মহিলাকে। পাশাপাশি প্রতিটি শহরে যাওয়ার জন্যও নতুন করে অনুমতির প্রয়োজন পড়ে। আবেদনকারীর আইনজীবীর বক্তব্য, এই গোটা প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ। অ্যাসিড হামলার পর চিকিৎসা অনেক ক্ষেত্রেই অত্যন্ত সংবেদনশীল এবং সময়ের সঙ্গে যুক্ত। ফলে প্রশাসনিক অনুমতির কারণে চিকিৎসা পিছিয়ে গেলে তার সরাসরি প্রভাব পড়তে পারে আক্রান্তের সুস্থ হয়ে ওঠার উপর।

    পুরো বিষয়টি শোনার পর বর্তমান ব্যবস্থার ত্রুটি দূর করার উপর জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। অতিরিক্ত সলিসিটর জেনারেলকে কেন্দ্রীয় সরকার, রেল এবং সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা করে একটি সংশোধিত নীতি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে। প্রধান বিচারপতি জানান, বর্তমান ব্যবস্থায় কী কী পরিবর্তন আনা সম্ভব, সেটিই এবার খতিয়ে দেখা হবে।

    Supreme Court orders on Free travel to multiple cities for treatment

    আরও পড়ুন : ‘বন্দে মাতরম্’ গাইলেই হবে না, মানতে হবে ৭ নিয়ম! স্কুলগুলির জন্য বড় নির্দেশ

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এই নির্দেশে নয়া নীতি কার্যকর হলে অ্যাসিড হামলায় আক্রান্তদের চিকিৎসার জন্য একাধিক শহরে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা কমতে পারে। বিশেষ করে চিকিৎসার সময়সীমা মাথায় রেখে দ্রুত অনুমতি পাওয়ার ব্যবস্থা তৈরি হলে বিনামূল্যে রেলযাত্রার সুবিধাটি আরও কার্যকর হবে।

    Click here to Read More
    Previous Article
    পেট ভরে খাবেন দুঃস্থরা! পুজোর সময় চলবে স্পেশ্যাল MLA ক্যান্টিন, ঘোষণা কৌস্তভের
    Next Article
    অভাবে বেড়ে উঠে গরিবের ‘মসিহা’!কে এই হুসেন মনসুরি?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment