Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও ৫ বছর বাড়বে শিক্ষকদের চাকরিজীবন? অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ৬০ বছর হলেই চাকরি থেকে অবসর নেন শিক্ষকরা (School Teacher)। তবে এবার কি সেই বয়সসীমা আরও পাঁচ বছর বাড়তে চলেছে? এবার থেকে কি ৬৫ বছরে অবসর নেবেন শিক্ষকরা? ইতিমধ্যেই এই নিয়ে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে।

    অবসরের বয়সসীমা নিয়ে কমিশনের কাছে প্রস্তাব | (8th Pay Commission)

    অষ্টম বেতন কমিশন নিয়ে ইতিমধ্যেই একাধিক আপডেট সামনে এসেছে। সম্প্রতি সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশনের তরফে কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে। সেখানে শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করা থেকে পুরনো পেনশন স্কিম সহ বেশ কিছু দাবি জানানো হয়েছে।

    আরও পড়ুনঃ দুর্গাপুজোয় ছুটির ধামাকা! টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা, রইল হলিডে লিস্ট

    কমিশনের কাছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশনের প্রস্তাব, শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হোক। তাঁদের দাবি, সরকারের উচিত অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানো। এতে ছাত্রছাত্রীদেরও সুবিধা হয়। দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার কারণে তাঁরা পড়ুয়াদের সহজে কোনও বিষয় বোঝাতে পারেন।

    পাশাপাশি ভবিষ্যতে প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে ৫০% ডিপার্টমেন্টাল শিক্ষক চাইছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন। তাঁদের দাবি, প্রোমোশনের মাধ্যমে এই শিক্ষকদের প্রিন্সিপাল পদে নিয়োগ করা হোক। বাকি পরীক্ষাভিত্তিক কোটা থেকে ২৫% নিয়োগ হোক।

    একইসঙ্গে শিক্ষক সংগঠনের প্রস্তাবে বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে হেড অফ দ্য সাবজেক্ট বেছে নেওয়া হোক। এক্ষেত্রেও পদোন্নতির মাধ্যমেই বেছে নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বেতন নিয়েও বিরাট দাবি জানানো হয়েছে।

    8th Pay Commission received proposal about school teacher retirement age increase

    অষ্টম বেতন কমিশনের কাছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশনের দাবি, শিক্ষকদের মূল বেতন ১,৩৪,০০০ টাকা করা হোক। সেই কারণে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬২ থেকে বাড়িয়ে ৩.৮৩ শতাংশ করার কথা বলা হয়েছে। সেই সঙ্গেই প্রস্তাবে বলা হয়েছে, প্রত্যেক বছর ৩ শতাংশ থেকে ইনক্রিমেন্ট বাড়িয়ে ৬-৭ শতাংশ করা উচিত।

    শিক্ষকদের সংগঠনের তরফে অষ্টম বেতন কমিশনের কাছে অবসরের বয়স, বেতন থেকে শুরু করে মেডিক্যাল সুবিধা, ভাতা বৃদ্ধি সহ একাধিক প্রস্তাব রাখা হয়েছে। তবে এখনও অবধি এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেই সবকিছু পরিষ্কার হবে।

    Click here to Read More
    Previous Article
    দুর্গাপুজোয় ছুটির ধামাকা! টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা, রইল হলিডে লিস্ট
    Next Article
    “ধর্ম যার যার উৎসব সবার” এই মন্ত্রে ব্রতী হয়ে তারকেশ্বর জলযাত্রীদের সেবায় মাবুদ আলী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment