Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইলেকট্রনিক্স সেক্টরে ভারতের দাপট! ১১ বছরে ১১ গুণ বৃদ্ধি, মোবাইল উৎপাদনেও দুর্ধর্ষ রেকর্ড

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) ইলেকট্রনিক্স সেক্টর দ্রুত এগিয়ে চলেছে। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের ইলেকট্রনিক্স রফতানির (Electronics Exports) পরিমাণ ৪.২৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এই পরিমাণ ২০১৪-১৫ সালের তুলনায় প্রায় ১১ গুণ বেশি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সময়ে ইলেকট্রনিক্স উৎপাদন সেক্টরে মহিলাদের অংশগ্রহণও দ্রুত বৃদ্ধি পেয়েছে। সরকারের মতে, ইলেকট্রনিক্স উৎপাদন-সম্পর্কিত সমগ্র ইকোসিস্টেমে মহিলাদের অংশ এখন প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে, মোবাইল ফোন উৎপাদনে (Mobile Phone Manufacturing) মহিলাদের যোগদান প্রায় ৭০ শতাংশ বলে জানা গেছে।

    ইলেকট্রনিক্স সেক্টরে ভারতের (India) দাপট!

    এদিকে, ভারতের ডিজিটাল অর্থনীতিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে দেশের GDP-তে এর অবদান প্রায় ১৪ শতাংশ। সরকার জানিয়েছে যে PLI (প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম), ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন এবং মডিফায়েড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারের মতো প্রকল্পগুলি দেশে ইলেকট্রনিক্স উৎপাদনকে যথেষ্ট গতি দিয়েছে।

    India is showing strength in the electronics sector, know the details.

    ইলেকট্রনিক্স ভারতের বৃহত্তম রফতানি সেক্টরে পরিণত হয়েছে: সরকারি তথ্য অনুযায়ী, ইলেকট্রনিক্স পণ্য এখন ভারতের তৃতীয় বৃহত্তম রফতানি ক্যাটাগরিতে পরিণত হয়েছে। ২০২৫ অর্থবর্ষে ইলেকট্রনিক্স রফতানির পরিমাণ ৪৭.৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০১৪-১৫ সালে ভারতের ইলেকট্রনিক্স রফতানির পরিমাণ ছিল প্রায় ৩৮,০০০ কোটি টাকা। এই পরিমাণ এখন বেড়ে ৪.২৪ লক্ষ কোটি টাকা হয়েছে। এর মানে হল, মাত্র ১১ বছরে এটি অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে এই বৃদ্ধিতে মোবাইল ফোন একটি প্রধান ভূমিকা পালন করেছে। জানিয়ে রাখি যে, ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে।

    আরও পড়ুন: ১৮,২৬৮ কোটি টাকার ডিল! মুকেশ আম্বানির এই সংস্থাটি কিনতে চলেছে ব্যাঙ্ক অফ আমেরিকা

    মোবাইল ফোন ভারতের বৃহত্তম রফতানি পণ্যে পরিণত হয়েছে: উল্লেখ্য যে, মোবাইল ফোন রফতানিতেও ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। ২০১৪-১৫ সালে, মোবাইল ফোন ভারতের ১৫৩ তম বৃহত্তম রফতানি পণ্য ছিল। এখন, এটি দেশের বৃহত্তম রফতানি পণ্যে পরিণত হয়েছে। মোবাইল ফোন উৎপাদনও ২০১৪-১৫ সালের ১৮,০০০ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ সালে ৬.২৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল এই সময়ে মোবাইল ফোন রফতানি প্রায় ১৬৫ গুণ বৃদ্ধি পেয়ে ২.৫৯ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০১৪-১৫ সালে এই পরিমাণ ছিল মাত্র ১,৫০০ কোটি টাকা। মোবাইল উৎপাদন সেক্টর প্রায় ১২ লক্ষ কর্মসংস্থানও সৃষ্টি করেছে। উল্লেখযোগ্যভাবে, মোবাইল উৎপাদন সেক্টরে প্রায় ৭০ শতাংশ কর্মীই মহিলা। এর ফলে দেশে মহিলাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পেয়েছে।

    আরও পড়ুন: AI-র সেক্টরে আসবে আরও গতি! কোথায় তৈরি হচ্ছে ভারতের সবথেকে বড় ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি?

    ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি পেয়েছে: ভারতে শুধু ইলেকট্রনিক্স উৎপাদনেই নয়, ডিজিটাল কানেক্টিভিটির ক্ষেত্রেও এক বড় পরিবর্তন এসেছে। ২০২৬ সালের মার্চের মধ্যে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১,০৯.২ কোটি হয়েছে। ২০১৪ সালে এই সংখ্যা ছিল প্রায় ২৫.১৫ কোটি। যা ৪ গুণেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে। ইন্টারনেট ডেটার দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৪ সালে এক জিবি ওয়্যারলেস ডেটার গড় মূল্য ছিল প্রায় ৩০৮ টাকা। ২০২৬ সালে এটি কমে প্রতি জিবিতে মাত্র ৭.৫১ টাকায় নেমে এসেছে। এর ফলে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট ও ডিজিটাল পরিষেবা ব্যবহার করা উল্লেখযোগ্যভাবে সস্তা হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    মুখ ফেরাল প্রকৃতি, ইলিশ এখন বিশ বাঁও জলে, মাঝপথেই ফিরল ট্রলার
    Next Article
    ১৮,২৬৮ কোটি টাকার ডিল! মুকেশ আম্বানির এই সংস্থাটি কিনতে চলেছে ব্যাঙ্ক অফ আমেরিকা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment