Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কাউন্সেলিং শুরুর আগেই স্থগিত স্কুল শিক্ষক নিয়োগ! OBC সংরক্ষণের জেরে নতুন বিজ্ঞপ্তি দিল WBSSC

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ আবারও চরম অনিশ্চয়তার মুখে রাজ্যের যোগ্য শিক্ষকদের চাকরি (WBSSC Teacher Recruitment)। এবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং প্রক্রিয়াও স্থগিত করে দিল পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন (WBSSC)। সব ঠিক থাকলে আগামীকাল অর্থ্যাৎ ১৪-ই আগস্ট থেকেই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জানানো হল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে কাউন্সেলিং।

    স্থগিত WBSSC এর শিক্ষক নিয়োগ

    প্রসঙ্গত কমিশনের এই নির্দেশের জেরে রাজ্যের স্কুলগুলিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য রাজ্য স্তরের বাছাই পরীক্ষায় (SLST) উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত প্রার্থীদের এখন অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হবে। যার ফলে ২৬ হাজার চাকরি বাতিলের পর এবার চরম অনিশ্চয়তার মুখে রাজ্যের যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ।

    জানা যাচ্ছে ইতিমধ্যেই একাধিক বিষয়ের কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। যদিও তবে এখনও ১২টি বিষয়ের কাউন্সেলিং বাকি আছে। এসবের মধ্যে আচমকাই শুক্রবার থেকে কাউন্সেলিং বন্ধ করে দেওয়ায় কাউন্সেলিং ঘিরেও ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। শুধু তাই নয় দু’দিন আগে মধ্যশিক্ষা পর্ষদও পুলিশ ভেরিফিকেশন, নেডিক্যাল ভেরিফিকেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

    আরও পড়ুনঃ স্মরণীয় হবে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী, উৎসবের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

    OBC শংসাপত্র থেকে চাকরির বাতিলের জেরে বেড়েছে জটিলতা

    জানা যাচ্ছে, তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে এমন অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা ছিলেন, যারা ২০২৩ সালে সুপ্রিম কোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় চাকরি হারিয়েছিলেন। এসএসসি চেয়ারপার্সন দুষ্যন্ত নারিয়ালা জনিয়েছেন ওবিসি সংরক্ষণ নিয়ে অচলাবস্থার প্রেক্ষাপটেই এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

    বলা হচ্ছে, ওবিসি জাতি-ভিত্তিক সংরক্ষণ নীতির বিষয়ে পূর্ববর্তী ও বর্তমান সরকারের পরস্পরবিরোধী অবস্থানের কারণে এই জটিলতা তৈরি হয়েছে। পূর্ববর্তী সরকার ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ নির্ধারণ করেছিল এবং সেই কোটার ভিত্তিতে কিছু প্রার্থী সুপারিশপত্র পেয়েছিলেন। বর্তমান সরকার ওবিসি সংরক্ষণ আইন সংশোধন করে কোটা কমিয়ে ৭ শতাংশ করেছে। এর ফলে, আরও জটিলতা এড়াতে এসএসসি কর্মকর্তারা আইনি পরামর্শ চেয়েছেন।

    আরও পড়ুনঃ বিশ্ব পর্যটন মানচিত্রে জুড়বে নেতাজির সংগ্রহশালা, বড় ঘোষণা করলেন স্পিকার রথীন্দ্রনাথ

    সূত্রের খবর আগামী ৩১শে আগস্ট পর্যন্ত এই নিয়োগের সময়সীমা বাড়ানোর জন্য এসএসসির তরফে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হবে। অন্যদিকে চাকরি হারিয়ে দিনের পর দিন একদিক পরিবারের ভরণপোষণের দায়িত্ব অন্যদিকে তীব্র আর্থিক সংকটের কথা উল্লেখ করে, চাকরিপ্রার্থীদের একটা অংশ অবিলম্বে নিয়োগের দাবিতে করুণাময়ীতে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন।

    Click here to Read More
    Previous Article
    আর নেই চিন্তা! সহজেই খুঁজে পাওয়া যাবে হারানো চাবি-ব্যাগ, ভারতে লঞ্চ হল Google Pixel Tag
    Next Article
    বিশ্ব পর্যটন মানচিত্রে জুড়বে নেতাজির সংগ্রহশালা, বড় ঘোষণা করলেন স্পিকার রথীন্দ্রনাথ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment