Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আর থাকছে না প্যান্ট্রি কার, বহু বছরের সিস্টেমে ঐতিহাসিক বদল, ট্রেনে কোথায় মিলবে খাবার?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে যাত্রী পরিষেবা উন্নত করতে নানান পদক্ষেপ নিয়ে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল রেল। এবার থেকে ট্রেনে আর থাকবে না প্যান্ট্রি কার। তার বদলে আনা হবে অত্যাধুনিক LHB EOG ‘হট বুফে’ কোচ। উন্নত মানের গরম গরম খাবার পরিবেশনের জন্য এই কোচ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ট্রেনে খাবার পরিষেবায় বদল ভারতীয় রেলের (Indian Railways)

    রেল সূত্রে খবর, ট্রেনে যাত্রী পরিষেবাকে আরও ভালো করতে এবং খাবার পরিবেশন ব্যবস্থায় বদল আনতে ১৬০ কিমি গতির হট বুফে কোচ চালু করার অনুমোদন দেওয়া হয়েছে রেলের তরফে। ভবিষ্যতের উচ্চগতির রেল পরিষেবার জন্য এই আধুনিক কোচগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মূলত খাবার তৈরি করা, গরম রাখা এবং পরিবেশনের জন্য বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই কোচগুলিকে।

    Indian Railways to change pantry cars

    কেমন হবে নতুন কোচগুলি: জানা যাচ্ছে, এই নতুন কোচগুলি ফিয়াট বগির উপর তৈরি। সর্বোচ্চ অ্যাক্সেল লোড ১৬০ কিলো নিউটন। বর্তমানে ট্রেনে যে প্যান্ট্রিকার গুলি রয়েছে, সেগুলির বদলে এই অত্যাধুনিক কোচগুলি নিয়ে আসা হবে।

    আরও পড়ুন : শুরু হতে না হতেই প্রথম পাঁচে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’, নম্বর বাড়িয়ে কামব্যাক ‘পরিণীতা’র, পরপর চমক TRP তালিকায়

    কোন ট্রেনে মিলবে পরিষেবা: প্রাথমিক ভাবে বন্দে ভারত সহ অন্যান্য প্রিমিয়াম ট্রেন গুলিতে (Indian Railways) এই পরিষেবা মিলবে বলে খবর। পরবর্তীতে অন্যান্য রুটেও ধীরে ধীরে পরিষেবা শুরু হবে বলে জানা যাচ্ছে। কিন্তু কী কী সুবিধা পাওয়া যাবে হট বুফে চালু হলে?

    আরও পড়ুন : একধাক্কায় কমতে পারে পেট্রোলের দাম, বড় ঘোষণা কেন্দ্রের

    রেল কর্তৃপক্ষের মতে, এই নতুন পরিষেবায় উন্নত মানের গরম খাবার মিলবে। খাবারের বৈচিত্র্য বাড়বে, পরিষেবা আরও দ্রুত হবে। এছাড়া প্রিমিয়াম ট্রেনগুলিতে সামগ্রিক যাত্রী অভিজ্ঞতাও উন্নততর হবে।

    Click here to Read More
    Previous Article
    একধাক্কায় কমতে পারে পেট্রোলের দাম, বড় ঘোষণা কেন্দ্রের
    Next Article
    দেশ গঠনে সাহায্য করেন গৃহিণীরা! তাঁদের বেতন হওয়া উচিত মাসিক ৩০,০০০ টাকা, কী জানাল সুপ্রিম কোর্ট?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment