Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আমূল বদলে যাবে বাংলার রেল মানচিত্র! দিঘা-তাজপুর সহ একাধিক প্রকল্পে অনুমোদন কেন্দ্রের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে রেল যোগাযোগ আরও শক্তিশালী করতে একের পর এক নতুন প্রকল্পে জোর দিচ্ছে কেন্দ্র। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, আবার উপকূল এলাকাতেও রেল পরিষেবা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এবার বাংলার একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে অনুমোদন দিল রেল মন্ত্রক (Indian Railways)। দিঘা থেকে তাজপুর পর্যন্ত নতুন রেলপথের সম্ভাবনা খতিয়ে দেখা থেকে শুরু করে নতুন লাইনের সমীক্ষা ও সম্প্রসারণের কাজেও ছাড়পত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছেন।

    রেল প্রকল্পে জোর ভারতীয় রেলের (Indian Railways)

    রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজ করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ডবল লাইনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রামের জয়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজেও ছাড়পত্র মিলেছে।

    এছাড়াও শালবনি থেকে আড়া পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলির মাধ্যমে উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চল ও জঙ্গলমহলের রেল যোগাযোগ আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, দিঘা থেকে তাজপুর পর্যন্ত প্রায় ৭.১৫ কিলোমিটার নতুন রেলপথ তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রেল সংযোগের দাবি উঠছিল। এবার সেই দিকেই বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক।

    শুধু তাই নয়, কাঁথি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত প্রস্তাবিত নতুন রেলপথ নিয়েও সমীক্ষার অনুমোদন মিলেছে। এই রেলপথ চালু হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ১৮০৬১/১৮০৬২ ঝাড়গ্রাম-কাঁথি এক্সপ্রেস পরিষেবা চালুর ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে।

    Indian Railways a new train is being introduced in the sealdah division

    আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? কোন প্রকল্পে কী সুবিধা, জেনে নিন বড় পার্থক্য

    এদিকে তমলুক থেকে দিঘা পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরির জন্য ফাইনাল লোকেশন সার্ভের অনুমোদনও দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাংলায় রেল অবকাঠামো উন্নয়নে একাধিক বড় পদক্ষেপ নেওয়া হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ‘ঘরছাড়া’ তৃণমূল কর্মীদের ফেরাতে রাজি BJP, তবে..,শর্ত দিলেন মুখ্যমন্ত্রী
    Next Article
    মহিলাদের উদ্দেশ্যে অশালীন সংলাপ! যুবরাজ সিংয়ের বাবার বিরুদ্ধে দায়ের FIR

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment