Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’! তালা ভেঙে পুলিশের তল্লাশির পর আর কী বললেন অভিষেক?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালাল পুলিশ। এদিন ভোররাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছয় শালবনি থানার পুলিশ। সঙ্গে ছিল কালীঘাট থানার পুলিশ ও কলকাতা পুলিশের মহিলাকর্মীরা। সকাল ৮টার পর পুলিশ চলে গেলে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল (TMC) নেতা।

    তল্লাশি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক | (Abhishek Banerjee)

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “আমি তদন্তকারী সংস্থা নই। তদন্তকারী সংস্থার প্রতিনিধিও নই। তদন্তকারী সংস্থাকে জিজ্ঞেস করুন। ওনারা সার্চ করে গিয়েছেন, ওনারা জবাব দেবেন। আমার পুরো বাড়ি সার্চ হয়েছে।“

    আরও পড়ুনঃ আরও প্যাঁচে আরজি কর কাণ্ডের সন্দীপ ঘোষ! শখের বাড়ি নিয়ে বড় নির্দেশ কলকাতা পুরসভার

    এদিন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে তাঁর পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, ডাকাডাকির পর কারও সাড়া না পেয়ে বাইরের দরজার তালা ভাঙা হয়। তবে সুমিতের খোঁজ পাওয়া যায়নি। এদিকে এই তল্লাশি অভিযানের খবর পেয়ে অভিষেকের বাড়িতে পৌঁছন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টার পর তিনিও বেরিয়ে যান।

    জানা গিয়েছে, আর্থিক তছরুপের একটি মামলায় সুমিতের খোঁজে রয়েছে পুলিশ। জমি দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে তাঁর নাম উঠে আসে বলে খবর। এই বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান, অভিষেকের বাড়িতে শেষবারের মতো সুমিতের মোবাইলের ‘টাওয়ার লোকেশন’ দেখা গিয়েছিল। সেই কারণে রাতেই শালবনি থেকে রওনা দেয় পুলিশের একটি টিম।

    Abhishek Banerjee

    অন্যদিকে বিধানসভায় সই জাল কাণ্ডে বৃহস্পতিবারই সিআইডি-র মুখোমুখি হয়েছিলেন অভিষেক নিজে। টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরন তৃণমূল সাংসদ। রবিবার ফের সই জাল কাণ্ডে তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। এর মাঝে তাঁর বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালাল পুলিশ। অভিষেকের আপ্তসহায়কের খোঁজে এই অভিযান চালানো হয়।

    Click here to Read More
    Previous Article
    ‘আমি তদন্তকারী সংস্থা নই’, ভোর রাত থেকে বাড়িতে পুলিশের তল্লাশি নিয়ে চোটে লাল Abhishek Banerjee
    Next Article
    ৮ ঘণ্টার জন্য অচল দ্বিতীয় হুগলি সেতু! রইল বিকল্প রুটের খোঁজ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment